Thursday, July 9, 2026
HomeScrollবিদেশি লগ্নিতে বড় উত্থান ভারতের
India FDI 2025

বিদেশি লগ্নিতে বড় উত্থান ভারতের

২০২৫ সালে ৪৩.৬ শতাংশ বেড়েছে এফডিআই

ওয়েব ডেস্ক : ২০২৫ সালে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) টানার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত (India)। ২০২৪ সালের ২৭.১ বিলিয়ন ডলার থেকে চলতি বছরে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৯ বিলিয়ন ডলারে। এক বছরে প্রায় ৪৩.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে বিশ্ব গড়ের তুলনায় অনেক দ্রুত হারে এগিয়েছে ভারত। এই প্রবৃদ্ধির জেরে বিশ্বের বৃহত্তম এফডিআই প্রাপক দেশগুলির তালিকায় ১৩তম স্থান থেকে উঠে ১১তম স্থানে পৌঁছেছে ভারত।

বিশ্বব্যাপী ২০২৫ সালে মোট এফডিআই (FDI) বেড়ে হয়েছে ১,৬২০ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালে ছিল ১,৫৩০ বিলিয়ন ডলার। অর্থাৎ, বিশ্বে যেখানে গড় বৃদ্ধি মাত্র ৬ শতাংশ, সেখানে ভারতের বৃদ্ধি তার বহু গুণ বেশি। বিদেশি বিনিয়োগের নিরিখে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। এরপর রয়েছে সিঙ্গাপুর, হংকং এবং চিন। ভারত এই তালিকায় অস্ট্রেলিয়া, সৌদি আরব, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও স্পেনের মতো দেশকে পিছনে ফেলেছে।

আরও খবর : টানা বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, নির্মীয়মাণ বাড়ি ধসে মৃত্যু ৩ জনের

বিশেষজ্ঞদের মতে, কয়েক বছরের মন্দার পর ভারতের এফডিআইয়ে (FDI) এই বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইঙ্গিত দিচ্ছে। ২০২০ সালে ভারতে এফডিআই এসেছিল ৬৪.১ বিলিয়ন ডলার। এরপর তা ধাপে ধাপে কমে ২০২৪ সালে ২৭.১ বিলিয়নে নেমে আসে। ২০২৫ সালের পরিসংখ্যান সেই নিম্নমুখী প্রবণতা থেকে ঘুরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, বিদেশে ভারতীয় সংস্থাগুলির বিনিয়োগও নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৪ সালের ২৪.৩ বিলিয়ন ডলার থেকে ২০২৫ সালে ভারতের আউটওয়ার্ড এফডিআই বেড়ে রেকর্ড ৩৫.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ, একদিকে যেমন বিদেশি সংস্থাগুলি ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে, তেমনই ভারতীয় সংস্থাগুলিও আন্তর্জাতিক বাজারে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করছে। এতে বিশ্ব অর্থনীতিতে ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888