Monday, April 13, 2026
HomeScrollসীমান্তে নিরাপত্তা জোরদার করছে ভারত! তৈরি হল নতুন ঘাঁটি
India

সীমান্তে নিরাপত্তা জোরদার করছে ভারত! তৈরি হল নতুন ঘাঁটি

বামুনি, কিষণগঞ্জ ও চাপড়ায় নতুন সামরিক ঘাঁটি তৈরির কাজ চলছে

ওয়েব ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) পতন হয়েছে হাসিনা সরকারের। তার পর থেকেই সীমান্তে তৎপর রয়েছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। সূত্রের খবর, বাংলাদেশের মাধ্যমে ভারতে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করছে লস্কর-ই-তৈবা। সেই কারণে সামীন্তে নজরদারি আরও বাড়িয়েছে সেনাবাহিনী। শিলিগুড়ি করিডোরেও তৎপরতা বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে, সীমান্তে নতুন ঘাঁটি তৈরি করা হচ্ছে।

জানা যাচ্ছে, বামুনি, কিষণগঞ্জ ও চাপড়ায় নতুন সামরিক ঘাঁটি (Military base) তৈরির কাজ চলছে। ধুবরির কাছে লচিত বরফুকন মিলিটারি স্টেশন, বিহারের কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ার ঘাঁটিগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘাঁটিগুলিকে এমনভাবে সাজানো হচ্ছে, যাতে দ্রুত বাহিনী মোতায়েন করা যায়। ফলে বোঝাই যাচ্ছে সীমান্তের সুরক্ষা নিয়ে আপোশ করতে রাজি নয় ভারত।

আরও খবর : ১ ডিসেম্বর শুরু শীতকালীন অধিবেশন, SIR ইস্যুতে উত্তপ্ত হতে পারে সংসদ

এই তিন ঘাঁটিতে রাফালে যুদ্ধবিমান, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। প্রতিরক্ষার পাশাপাশি যাতে আক্রমণও করা যায়, সেই বিষয়টিও নজরে রাখা হচ্ছে বলে খবর। এর ফলে বাংলাদেশকে (Bangladesh) স্পষ্ট বার্তা ভারত দিতে চাইছেই বলে মনে করছে কূটনৈতিক মহল। শিলিগুড়ি করিডরকেও কৌশলগত সম্পদ হিসাবেও গড়ে তোলা হচ্ছে।

প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে নিজেদের সম্পর্ক আরও বাড়াচ্ছেন মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। এমনকি পাকিস্তানের সিজেসিএসসি চেয়ারম্যান সাহির শামশাদ মির্জার সঙ্গে দেখা করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। এমনকি তাঁকে এক বিতর্কিত মানচিত্রও উপহার দিয়েছেন তিনি। সেখানে অসম ও ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিকে নিজেদের বলে দেখানো হয়েছে। সেই কারণে সীমান্তে আধাসেনাকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে চিকেনস নেকের সুরক্ষার জন্য তৈরি থাকতে বলা হয়েছে হাসিমারা ও বাগডোগরা বিমানঘাঁটিকেও।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/