Sunday, March 15, 2026
HomeScrollব্রিটিশ সংবাদমাধ্যম BBC-কে কেন সতর্ক করল কেন্দ্র? জেনে নিন

ব্রিটিশ সংবাদমাধ্যম BBC-কে কেন সতর্ক করল কেন্দ্র? জেনে নিন

ওয়েব ডেস্ক: পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনাকে ‘বিদ্রোহীদের আক্রমণ’ বলে উল্লেখ করায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-র (BBC) বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল ভারত সরকার (Government Of India)। সরকারি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার বিবিসি-র ভারতীয় প্রধান জ্যাকি মার্টিনকে চিঠি দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে এই সংস্থার সমস্ত প্রতিবেদনের উপর কড়া নজরদারি চালানো হবে এবং প্রয়োজনে কড়া পদক্ষেপও গ্রহণ করা হবে।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাম এলাকায় সেনার পোশাকে ছদ্মবেশী জঙ্গিরা নির্বিচারে হামলা চালায়। এই ঘটনায় প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। এই বর্বর ঘটনার সংবাদকে বিবিসি ‘মিলিট্যান্ট অ্যাটাক’ বা ‘বিদ্রোহী হামলা’ বলায় অসন্তোষ প্রকাশ করে কেন্দ্র। বিদেশমন্ত্রক যে চিঠি পাঠিয়েছে তাতে বলা হয়েছে, এরকম শব্দ প্রয়োগ ঘটনাটিকে হালকাভাবে দেখানোর প্রয়াস, যা অত্যন্ত আপত্তিকর এবং দায়িত্বজ্ঞানহীন।

আরও পড়ুন: পহেলগাম হামলায় ‘নিঃশর্ত’ ক্ষমা চাইলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’-ও একইভাবে পহেলগাম হামলাকে ‘মিলিট্যান্ট অ্যাটাক’ বলে উল্লেখ করে বিতর্কে জড়ায়। যদিও তখন মার্কিন বিদেশ দফতর দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের সতর্ক করে। এক্স প্ল্যাটফর্মে সংশোধিত প্রতিবেদন প্রকাশ করে ‘নিউইয়র্ক টাইমস’কে উদ্দেশ্য করে বলা হয়, “এটি পরিষ্কারভাবে একটি জঙ্গি হামলা, এতে কোনও বিভ্রান্তির অবকাশ নেই। সন্ত্রাসবাদ যেখানে হবে, সেখানে সত্যের প্রতিবাদ হওয়াই উচিত।”

এছাড়া, জাতীয় নিরাপত্তার স্বার্থে আরও এক বড় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ‘ডন’, ‘সামা টিভি’, ‘এআরওয়াই নিউজ’ সহ পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ, ওই সমস্ত চ্যানেল ভারতীয় সেনা ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করার পাশাপাশি সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর চেষ্টা চালাচ্ছিল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88