Tuesday, March 24, 2026
HomeScrollটিকিট বুকিং থেকে ক্যানসেল- একাধিক নিয়ম বদলে দিল রেল! না জানলেই বিপদ!
Indian Railways

টিকিট বুকিং থেকে ক্যানসেল- একাধিক নিয়ম বদলে দিল রেল! না জানলেই বিপদ!

রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রে বাধ্যতামূলক OTP যাচাই! রিফান্ডের ক্ষেত্রে নতুন নিয়মটি কী জানেন?

ওয়েব ডেস্ক: ভারতের মতো জনবহুল দেশে যোগাযোগ ব্যবস্থার অন্যতম স্তম্ভ হল ভারতীয় রেল (Indian Railways)। এ দেশে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে ভ্রমণ (Train Journey) করেন। এবার রেলযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে রেল মন্ত্রক। রেলমন্ত্রী জানিয়েছেন নতুন এই নিয়মগুলি চালু হলে রেলযাত্রা আরও সহজ ও ঝামেলামুক্ত হবে। একনজরে দেখে নিন ট্রেনে ভ্রমণের কোন কোন নিয়মে পরিবর্তন (Rules Changed) আনল ভারতীয় রেল।

দূরপাল্লার ট্রেনে আরও আগে তৈরি হবে চার্ট

দূরপাল্লার বিভিন্ন ট্রেনে চার্ট তৈরির সময়সীমায় বড় বদল আনতে চলেছে রেল। আগে ট্রেন ছাড়ার মাত্র চার ঘণ্টা আগে চার্ট তৈরি হত। কিন্তু এখন তা বাড়িয়ে ৯ থেকে ১৮ ঘণ্টা আগে করা হবে। ফলে যাত্রীদের টিকিট কনফার্ম না হলে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য বেশি সময় পাওয়া যাবে।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে PAN কার্ডে বড় বদল! শুধু আধার নয়, লাগবে আরও নথি

দালালচক্রের দৌরাত্ম্য কমাতে কড়া পদক্ষেপ

রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন টিকিট বুকিং প্রক্রিয়া স্বচ্ছ করতে প্রায় তিন কোটি ভুয়ো অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। এর ফলে টিকিট বুকিং আরও নিরাপদ ও সহজ হবে এবং দালালচক্রের দৌরাত্ম্য কমবে।

তৎকাল বুকিংয়ে বাধ্যতামূলক আধার ওটিপি

রিজার্ভেশনের টিকিটের তৎকাল বুকিংয়ে দালালদের প্রভাব রুখতে আধার-ভিত্তিক ওটিপি যাচাইকরণ (OTP Verification) বাধ্যতামূলক করা হয়েছে রেলের তরফে। এর ফলে প্রকৃত যাত্রীরাই সুবিধা পাবেন এবং টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

টিকিট বাতিল ও রিফান্ডের নিয়মে বড় বদল

ই-টিকিট বাতিলের ক্ষেত্রে আর আলাদা করে টিকিট ডিপোজিট ফাইল করার প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করা হচ্ছে। এর ফলে রিফান্ডের টাকা সরাসরি যাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এছাড়া, এখন যাত্রীরা যে কোনও স্টেশন কাউন্টার থেকেই টিকিট বাতিল করতে পারবেন।

বোর্ডিং পয়েন্ট ও ক্লাস পরিবর্তনের নিয়মে বদল

ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার মাত্র ৩০ মিনিট আগে পর্যন্ত যাত্রীরা ডিজিটালভাবে নিজেদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। বড় শহরের একাধিক স্টেশন ব্যবহারের ক্ষেত্রে এটি বিশেষ সুবিধা দেবে। একইসঙ্গে, চার্ট তৈরির পরেও ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত যাত্রীরা নিজেদের ট্র্যাভেল ক্লাস আপগ্রেড করতে পারবেন।

ট্রেনের টিকিট বাতিলের নতুন নিয়ম

ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে কনফার্ম টিকিট বাতিল (Train Ticket Cancellation) করলে বেশি রিফান্ড মিলবে, এক্ষেত্রে নূন্যতম চার্জ কাটা হবে। ৭২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ, ২৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ ভাড়া কাটা হবে। তবে ৮ ঘণ্টার কম সময় আগে বাতিল করলে কোনও রিফান্ড পাওয়া যাবে না।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot