Wednesday, March 4, 2026
HomeBig newsমধ্যপ্রাচ্যের আঁচ শেয়ারবাজারে! লাখ লাখ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা
Share market

মধ্যপ্রাচ্যের আঁচ শেয়ারবাজারে! লাখ লাখ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা

১৭০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স!

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব ভারতের শেয়ার বাজারে (Share Market)। বুধবার সকাল ৯টা ৩৪ মিনিটে সেমসেক্স (Sensex) পড়ল ১৭২০.৮৯ পয়েন্ট। একই সময়ে নিফটি৫০ (Nifty 50) পড়ে ৫২১.৭০ পয়েন্ট। সূচক নামে। আর বাজার খোলার পরেই বিনিয়োগকারীদের (Investors) প্রায় ৯.৩ লক্ষ কোটি টাকার সম্পদ উবে গিয়েছে বলেই খবর।

আমেরিকা (America)-ইজরায়েল (Israel) ও ইরানের (Iran) মধ্যে সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তার জেরেই বিশ্ববাজারে ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে যাচ্ছেন বিনিয়োগকারীরা। এশিয়ার শেয়ারবাজারেও তীব্র পতন লক্ষ্য করা গিয়েছে। গতদিন আমেরিকার শেয়ার বাজারেও এই যুদ্ধের প্রভাব পড়েছিল।

আরও খবর : ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই?

এদিকে ভারতের (India) জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশের মোট চাহিদার প্রায় ৮৫ শতাংশ তেল আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে অর্থনীতিতে। তেলের দাম বৃদ্ধি সাধারণত মূল্যবৃদ্ধি বাড়ায়, বাণিজ্য ঘাটতি প্রসারিত করে এবং টাকার উপর চাপ সৃষ্টি করে। এর প্রভাব শেষ পর্যন্ত অর্থনৈতিক বৃদ্ধির হার ও সংস্থাগুলির মুনাফায় পড়তে পারে।

এক বিশেষজ্ঞ বলেছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অনিশ্চয়তা আরও বাড়বে। তাঁর মতে, যদি সংঘাত দীর্ঘদিন ধরে চলে, তা হলে মূল্যবৃদ্ধি ও প্রবৃদ্ধি, দু’দিকেই চাপ তৈরি হবে। তবে তিন থেকে চার সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারও ধীরে ধীরে স্থিতিশীল হতে পারে বলে মত তাঁর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80