Wednesday, June 17, 2026
HomeScroll৮ মার্চ সভা অভিষেকের! এই সভাকে ঘিরে জোর প্রস্তুতি মথুরাপুরে
Abhishek Banerjee

৮ মার্চ সভা অভিষেকের! এই সভাকে ঘিরে জোর প্রস্তুতি মথুরাপুরে

বিজেপিকে একাধিক বিষয়ে আক্রমণ করতে পারেন অভিষেক!

ওয়েব ডেস্ক : মথুরাপুরে অমিত শাহের (Amit Shah) জনসভার পর এবার পাল্টা শক্তিপ্রদর্শনে নামছে তৃণমূল কংগ্রেস (TMC)। আগামী ৮ মার্চ মথুরাপুরে (Mathurapur) জনসভা করার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সেই সভাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। কারণ এই সভা থেকে বিজেপি (BJP) ও কেন্দ্রের এনডিএ সরকারকে একাধিক বিষয়ে আক্রমণ করতে পারেন তিনি।

অন্যদিকে সূত্রে খবর, একাধিক বিজেপি (BJP) কর্মী-সমর্থক এই সভায় তৃণমূলে (TMC) যোগ দিতে পারেন বলে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে সভা প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন মাঠে নামেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। সভাস্থল ঘুরে দেখে তিনি বলেন, রায়দিঘি বিধানসভার ভৌগোলিক অবস্থানই জানে না। মন্দিরবাজার বিধানসভা এলাকায় মিটিং করে আর রায়দীঘি বিধানসভার নাম বলেছে।

আরও খবর : বসন্ত উৎসবের মাঝে উল্টে গেল খিচুড়ির কড়াই! গুরুতর আহত তিন শিশু

তিনি আরও বলেছেন, বিজেপির (BJP) ভৌগোলিক অবস্থা জানতে এখনো পড়াশোনা করতে হবে। এসআইআর-কে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের নাম সংক্রান্ত যে সমস্ত অভিযোগ বা বিভ্রান্তি তৈরি হয়েছে, সেই বিষয়গুলিও জনসভার মঞ্চে গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় দল সর্বদা সোচ্চার বলেও তিনি দাবি করেন।

তৃণমূল সূত্রে খবর, কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের প্রাপ্য অর্থ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয় তুলে ধরে কেন্দ্র সরকারকে আক্রমণ শানাতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি রাজ্যের উন্নয়নের খতিয়ানও তুলে ধরা হবে সভা থেকে।

অন্যদিকে সভাস্থল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের প্রস্তুতিও তুঙ্গে। ইতিমধ্যেই একাধিক দফায় বৈঠক করেছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এদিন সভাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন মথুরাপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার-সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই জনসভা এলাকায় রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO