Tuesday, March 31, 2026
HomeScrollরামমোহন রায়কে অপমান! বিজেপি মন্ত্রীকে আক্রমণ তৃণমূল সাংসদের
Raja Ram Mohan Roy

রামমোহন রায়কে অপমান! বিজেপি মন্ত্রীকে আক্রমণ তৃণমূল সাংসদের

"বাংলা-বিরোধী দলটি শীঘ্রই বাংলা থেকে সম্পূর্ণরূপে উৎখাত হবে"

ওয়েব ডেস্ক : বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়কে (Raja Ram Mohan Roy) নিয়ে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার (Inder Singh Parmar)। তিনি রামমোহন রায়কে ‘ব্রিটিশের দালাল’ এবং ‘ভুয়ো সমাজ সংস্কারক’ বলে কটাক্ষ করেছেন। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদ জানিয়েছেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose)।

তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিজেপি ফের বাংলার একজন মহান ব্যক্তিত্বকে অপমান ও গালিগালাজ করছে। প্রথমে বিজেপির তরফে বলা হয়েছিল রবীন্দনাথ ঠাকুর ব্রিটিশদের জন্য আমাদের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। এখন বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশ এজেন্ট’ বলেছেন। রামমোহন রায় ভারতীয় নবজাগরণের জনক ছিলেন। ভারতজুড়ে সামাজিক সংস্কারের কিংবদন্তি পূর্বপুরুষ এবং ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। বাংলা এবং বাংলার পরিচয়ের মশালধারীদের আক্রমণ করা বিজেপির ঘৃণ্য অভ্যাস। অশিক্ষিত, ঐতিহাসিকভাবে নিরক্ষর বাংলা-বিরোধী দলটি শীঘ্রই বাংলা থেকে সম্পূর্ণরূপে উৎখাত হবে।”

আরও খবর : ভয়াবহ দুর্ঘটনা বুদগামে, মৃত ৪, আহত বহু

রবিবার তৃণমূলের (TMC) সর্বভারতীয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পারমারের বিতর্কিত মন্তব্যের ভিডিও শেয়ার করেও লেখা হয়, ‘যিনি সতীদাহের মতো অমানবিক প্রথাকে বাংলার সমাজ থেকে চিরতরে মুছে দিয়েছিলেন, সেই মহাপুরুষ রাজা রামমোহন রায়কে অপমান করছে বিজেপি। এগুলো বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা।’

এই পোস্টেই বাংলার মনীষীদের নিয়ে বিজেপি নেতাদের করা বেশ কিছু বিতর্কিত মন্তব্যের কথাও মনে করিয়ে দেওয়া হয় তৃণমূলের তরফে। বিজেপি নেতাদের ‘বাংলা-বিরোধী আচরণের’ নিদর্শন দিয়ে একই পোস্টে লেখা হয়, ‘অমিত শাহের মিছিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল খোদ বাংলায় এসে। স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী বলেছিল এদের নেতা সুকান্ত মজুমদার। রবীন্দ্রনাথের জন্মস্থান বদলে দিয়েছিল এদের নেতা জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়েছিল।’

তৃণমূলের দাবি, এসব ঘটনা বিজেপির (BJP) বাংলাবিরোধী মনোভাবকেই আরও স্পষ্ট করে দেয়। পোস্টে লেখা হয়, ‘এই বাংলা-বিরোধী বিজেপিদের চিনে রাখুন। এরা দেশের শত্রু, বাংলার শত্রু এবং সমাজের শত্রু।’ দলের তরফে বার্তা দিয়ে লেখা হয়, ‘যারা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে অপমান করে, তারা দেশেরও শত্রু, বাংলারও শত্রু, সমাজেরও শত্রু। বাংলার মানুষ এর উপযুক্ত জবাব দেবে।’

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot