ওয়েব ডেস্ক : গত বছরের নভেম্বরে রাজধানী দিল্লিতে (Delhi) ঘটে গিয়েছিল ভয়াবহ ঘটনা। লালকেল্লার (Redfort) সামনে এক গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই হামলার নেপথ্যে ছিল মাসুদ আজাহারের জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)! রিপোর্টে এমনটাই দাবি করল রাষ্ট্রপুঞ্জের (UN) সন্ত্রাস বিরোধী পর্যবেক্ষেণ দল। এই জঙ্গি সংগঠন নতুন মহিলা ব্রিগেড তৈরি করেছে, তা নিয়েও ওই রিপোর্টে সতর্কতা জারি করা হয়েছে।
এই রিপোর্টটি সম্প্রতি জমা দেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। সেই রিপোর্টে (Report) দাবি করা হয়েছে, লালকেল্লার পাশাপাশি আরও বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ। সঙ্গে বলা হয়েছে ‘জামাত-উল-মোমিনাত’ নামে মহিলাদের একটি জঙ্গি সংগঠন তৈরি করেছে পাকিস্তানের এই সন্ত্রাসবাদী সংগঠন। সন্ত্রাসী হামলায় সাহায্যের জন্য এই গোষ্ঠী তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে রিপোর্টে। এর ফলে পাকিস্তানের মুখোস ফের একবার খুলে গেল গোটা বিশ্বের সামনে।
আরও খবর : লক্ষ্মীবারে ভারত বনধ! কতক্ষণ ব্যাঙ্ক ধর্মঘট? ATM-এ টাকা পাবেন?
সূত্রের খবর, এই মহিলা সন্ত্রাসবাদী গোষ্ঠী জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায় প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। অনলাইনের মাধ্যমে এই চেষ্টা চালানো হচ্ছে। সূত্রের খবর, বিভিন্ন সোশাল মিডিয়ার গ্রুপে নিজেদের ভাবনা ছড়ানোর চেষ্টা করছে এই জঙ্গি সংগঠন। বিশেষজ্ঞদের মতে, এই সংগঠন ধর্মের নামে মহিলাদের প্রলুব্ধ করার চেষ্টা করবে। মুসলিম মহিলাদের বিভিন্নভাবে টার্গেট করা হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, ‘জামাত-উল-মোমিনাত’-এর নেতৃত্বে রয়েছে মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহার। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরে সাদিয়ার স্বামী ইউসুফের মৃত্যু হয়েছিল। সূত্রের খবর, পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের এই সংগঠনে টানার চেষ্টা চালাচ্ছে জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)।
আরও খবর :







