Sunday, May 17, 2026
HomeScrollবিএনপি ক্ষমতায় এলে কেমন হবে দিল্লি-ঢাকা সম্পর্ক? অবস্থান স্পষ্ট করলেন তারেকের উপদেষ্টা
Bangladesh General Election 2026

বিএনপি ক্ষমতায় এলে কেমন হবে দিল্লি-ঢাকা সম্পর্ক? অবস্থান স্পষ্ট করলেন তারেকের উপদেষ্টা

আওয়ামী লিগ নির্বাচন বয়কট করায় তার প্রভাব কতটা পড়বে ভোটে?

ওয়েব ডেস্ক: বোমাবাজি, ছাপ্পা, বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হয়েছে বাংলাদেশের (Bangladesh General Election 2026) ভোটগ্রহণ পর্ব। ‘শান্তিপূর্ণ’ নির্বাচনে ভোট পড়ল মাত্র ৪৮ শতাংশ।এদিনই বিকেলে শুরু হল ভোটগণনা। আগামিকাল ১৩ ফেব্রুয়ারি জানা যাবে বাংলাদেশের মসনদে কে বসতে চলেছেন।৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট নির্বাচন কমিশনের কাছে এসেছে। এবারই প্রথমবার পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এর বাইরে বাংলাদেশের কারাগারে থাকা বন্দিরা এবং নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা পোস্টাল ব্যালট দেওয়ার সুযোগ পেয়েছেন। নির্বাচন শেষের পর বাংলাদেশ জুড়ে প্রশ্ন ঘুরছে ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন চায় বিএনপি? এবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন চেয়ারপার্সন তারেক রহমানের (Tarek Rahman) উপদেষ্টা।

বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই নয়াদিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক টানাপড়েন শুরু হয়েছে। সম্প্রতি ক্রিকেটের ময়দানেও ছড়িয়ে পড়েছে সেই উত্তাপ। এ অবস্থায় বিএনপি ক্ষমতায় এলে কি দিল্লি-ঢাকা সম্পর্ক আবার আগের মতো হবে? এ বিষয়ে তারেক-ঘনিষ্ঠ নেতা বলেন, “র্তমানে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে কিছু টানাপড়েন থাকলেও তা কাটিয়ে ওঠার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি জানান, বিএনপি এমন একটি দ্বিপাক্ষিক সম্পর্ক চায় যা পারস্পরিক বিশ্বাস এবং উভয় পক্ষের স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠবে।

আরও পড়ুন: বোমাবাজি, ছাপ্পা, অশান্তির মধ্যেই শেষ হল বাংলাদেশের ভোটগ্রহণ

মাহদী আমিনের মতে, কিছু সমস্যা অবশ্যই আছে। কিন্তু প্রতিটি সমস্যাই মানুষে-মানুষে যোগাযোগ আরও নিবিড় করে তোলার জন্য একটি সুযোগ হয়ে উঠতে পারে। আমরা এমন একটি দ্বিপাক্ষিক সম্পর্ক দেখতে চাই যেখানে পরস্পরের উপর বিশ্বাস থাকবে। এবং, উভয় পক্ষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে। যেখানে দুই দেশই সমান এবং ন্যায্য ভাবে উপকৃত হবে।”এ বিষয়ে বিএনপি-র নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আরও জানান, শুধু প্রতিবেশী দেশের সঙ্গেই নয়, গোটা বিশ্বের সঙ্গেই মিলেমিশে কাজ করার এক দারুণ সুযোগ রয়েছে বাংলাদেশের কাছে। এবার ভোটের সঙ্গেই নেওয়া হচ্ছে গণভোট। ‌ জুলাই সনদের ভিত্তিতে তৈরি চারটি প্রশ্নের জবাব দিতে হ্যাঁ এবং না ভোটে রায় দেবেন ভোটারেরা। আওয়ামী লিগ এই নির্বাচন বয়কট করায় তার প্রভাব নির্বাচনে কতটা পড়বে সে বিষয়েও কৌতূহল রয়েছে সব মহলে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot