Saturday, May 23, 2026
HomeScrollডিভোর্স মামলা নিয়ে বড় পদক্ষেপ হাসিনের! শামিকে আইনি নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট!
Mohammed Shami

ডিভোর্স মামলা নিয়ে বড় পদক্ষেপ হাসিনের! শামিকে আইনি নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট!

ক্রিকেট জীবনে উপেক্ষার পর উপেক্ষা, দাম্পত্য নিয়েও এবার সমস্যা বাড়ল বঙ্গ পেসারের

ওয়েব ডেস্ক: বাইশ গজে বারবার নিজেকে প্রমাণ করেও ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না মহম্মদ শামি (Mohammed Shami)। বাদ পড়েছেন বিসিসিআই-এর চুক্তির তালিকা থেকেও। এর মাঝে ব্যক্তিগত জীবনেও নতুন মোড় নিল তাঁর বিবাহবিচ্ছেদ মামলা (Divorce Case)। মামলাটি কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে স্থানান্তরিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) পিটিশন দাখিল করলেন হাসিন জাহান (Hasin Jahan), যিনি শামির বিরুদ্ধে দাম্পত্য কলহ সহ নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন।

কিন্তু কেন আচমকা মামলা স্থানান্তরনের আবেদন জানালেন হাসিন? পিটিশনে তিনি জানিয়েছেন যে, মেয়ের পড়াশুনার জন্য বর্তমানে তাঁকে নিয়ে তিনি দিল্লিতে স্থায়ীভাবে বসবাস করছেন। সেই কারণে এ রাজ্যের আদালতে নিয়মিত শুনানিতে আসা তাঁর পক্ষে বাস্তবসম্মত নয়।

একইসঙ্গে হাসিন তাঁর পিটিশনে উল্লেখ করেছেন সে, শামি পেশাগত কারণে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন, তাই দিল্লিতে মামলা চালানোতে তাঁর অসুবিধা হওয়ার কথা নয়। এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি মনমোহনের বেঞ্চ সংশ্লিষ্ট সকল পক্ষকে নোটিস জারি করে।

আরও পড়ুন: ডাচ-বধ করে আহমেদাবাদে ‘সুপার-৮’-এর মহড়া সারল ভারত

উল্লেখ্য, ২০১৪ সালের ৭ এপ্রিল ইসলামিক রীতিতে মহম্মদ শামি ও হাসিন জাহানের বিয়ে হয়। ২০১৫ সালে তাঁদের এক কন্যা সন্তানের জন্ম হয়। পরবর্তীতে ২০১৮ সালে হাসিন জাহান ‘পারিবারিক সহিংসতা থেকে নারী সুরক্ষা আইন, ২০০৫’-এর অধীনে মামলা দায়ের করেন। শামির বিরুদ্ধে তিনি মারধর ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানায় এফআইআর নথিভুক্ত হয়।

২০১৯ সালের অগাস্টে আলিপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামি ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে সেশনস কোর্ট সেই কার্যক্রমে স্থগিতাদেশ দেয়, যা দীর্ঘ সময় বহাল ছিল। আবেদনকারী হাইকোর্টে চ্যালেঞ্জ করলেও তা খারিজ হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টে যাওয়ার পর ২০২৩ সালে শীর্ষ আদালত সেশনস কোর্টকে এক মাসের মধ্যে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত কার্যক্রম নিষ্পত্তির নির্দেশ দেয়।

এদিকে, গত বছর কলকাতা হাই কোর্ট শামিকে আবেদনকারী ও তাঁর কন্যার জন্য অন্তর্বর্তী ভরণপোষণ হিসেবে প্রতি মাসে ৪ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয়। তবে হাসিন জাহান পরবর্তীতে সুপ্রিম কোর্টে গিয়ে মাসিক ১০ লক্ষ টাকা ভরণপোষণের দাবি জানান।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor