Thursday, July 16, 2026
HomeBig newsডাচ-বধ করে আহমেদাবাদে ‘সুপার-৮’-এর মহড়া সারল ভারত
India Vs Netherlands

ডাচ-বধ করে আহমেদাবাদে ‘সুপার-৮’-এর মহড়া সারল ভারত

আগামী রবিবার এই মাঠের ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বড় ম্যাচে নামবে ভারত

ওয়েব ডেস্ক: রবিবার এই মাঠেই টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ‘সুপার-৮’-এর প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তার আগে নেদারল্যান্ডসকে (India Vs Netherlands) ১৭ রানে হারিয়ে ‘ফার্স্ট বয়’ হিসেবেই গ্রুপ স্টেজ শেষ করল ভারত। বলা যায়, আহমেদাবাদে ‘সুপার-৮’-এর মহড়া সেরে নিল টিম ইন্ডিয়া।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। কিন্তু এদিনও হতাশ করলেন অভিষেক শর্মা। বিশ্বকাপের টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি। ঈশান কিষানও মাত্র ১৮ রানে আউট হন। সাবধানে খেলা শুরু করলেও এদিন বড় রান পাননি সূর্যকুমার ও তিলক। তিলক সাজঘরে ফেরেন ৩১ রানে, সূর্যও ৩৪ রান করে আউট হন।

আরও পড়ুন: বিশ্বকাপ ট্রফির উপর পা রেখেই শুরু অধঃপতন! অহংকারের ফল ভুগছে অস্ট্রেলিয়া?

তবে এদিন হার্দিক-শিবম জুটি ম্যাচের মোড় কিছুটা বদলে দেয়। ঝড় ওঠে শিবমের (Shivam Dube) ব্যাটে। মাত্র ৩১ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার। হার্দিক ২০ বলে ৩০ করে অপরাজিত থাকেন। শেষবেলায় রিঙ্কুর ব্যাট থেকে আসে ৬ রান। ২০ ওভারে ভারতের ইনিংস থামে ১৯৩ রানে।

জবাবে ব্যাট নেমে প্রথম পাঁচ ওভার খেলা ধরে রাখেন ডাচ ওপেনার লেভিড এবং ডাউড। কিন্তু এই জুটিতে ফাটল ধরান বরুণ চক্রবর্তী। তিনি এদিন ৩ উইকেট নেন। পরে লিডি এবং অ্যাক্রামেন ছোট ছোট পার্টনারশিপ গড়লেও রান রেটের চাপে দুজনেই এক এক করে আউট হয়ে যান। ১৭৬ রানেই থেমে যায় নেদারল্যান্ডসের ইনিংস।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot