HomeScrollমুম্বই শহর যেন হত্যাপুরী! ১৬ দিনে উদ্ধার ৬টি দেহ
Mumbai

মুম্বই শহর যেন হত্যাপুরী! ১৬ দিনে উদ্ধার ৬টি দেহ

বাণিজ্য নগরীর আইনশৃঙ্খলা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে

ওয়েব ডেস্ক : ভয়াবহ পরিস্থিতি মুম্বইয়ে (Mumbai)। গত রবিবার সন্ধ্যায় মুম্বই-আমেদাবাদ হাইওয়ের ধারে উদ্ধার হয়েছিল এক ব্যক্তির পচা-গলা দেহ (Dead Body)। সেখানকার ভিরার ফাটা নামে এক জায়গার আবর্জনার স্তুপ থেকে এই মৃত দেহগুলিকে উদ্ধার করা হয়। তবে কী করে ওই ব্যক্তির মৃত্যু হল? তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। কিন্তু এই ঘটনার পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তা হল বাণিজ্যনগরীতে গত ১৬ দিনে অন্তত ৬টি মৃত দেহ উদ্ধার হয়েছে!

জানা যাচ্ছে, মুম্বইয়ের (Mumbai) কাছে ভাসাই-ভিরার মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকাতে এই দেহগুলিকে উদ্ধার করা হয়েছে। গত ২১ মার্চ শিরভালিতে এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছিল। পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছিল, ওই মহিলাকে তাঁর স্বামী হত্যা করেছিল। ইতিমধ্যে ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবর : বেঁচে থাকতেই শ্রাদ্ধশান্তি! ১৯০০ জনকে খাওয়ালেন প্রৌঢ়

এর পর ২৩ মার্চ নালাসোপারা এলাকার একটি কুয়ো থেকে এক শিশু কন্যার দেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তার কিছুদিন পর আরও একটি পচাগলা দেহ উদ্ধার হয়। অবশ্য সেই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এর পরে এক মহিলার দেহ ভাসাই-ভিরার মিউনিসিপ্যাল এলাকার একটি ড্রেন থেকে উদ্ধার করা হয়েছিল। তার পর উদ্ধার হয়েছিল আরও এক ব্যাক্তির দেহও। তার পর আরও একটি দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আইনশৃঙ্খলা (law and order) নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News