Monday, March 30, 2026
HomeScroll১ কোটি ভারতীয়র জীবন নিয়ে খেলছে কংগ্রেস! মধ্যপ্রাচ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য মোদির
Narendra Modi

১ কোটি ভারতীয়র জীবন নিয়ে খেলছে কংগ্রেস! মধ্যপ্রাচ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য মোদির

ভারতের বিদেশনীতি ক্রমশ আমেরিকা-নির্ভর হয়ে পড়ছে, পাল্টা দাবি কংগ্রেসের

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে সংঘাতের (Middle East War) আঁচ এবার ভারতের রাজনীতিতে। পশ্চিম এশিয়ার যুদ্ধকে উল্লেখ করে কেরলের (Kerala) নির্বাচনী প্রচার মঞ্চ থেকে কংগ্রেসের (Congress) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর অভিযোগ, আন্তর্জাতিক এই সংকটের সময়েও কংগ্রেস দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক মন্তব্য করছে, যা মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। একইসঙ্গে মোদি দাবি করেছেন যে, তিনি ইতিমধ্যে এই বিষয়ে একাধিক দেশপ্রধানের সঙ্গে কথা বলেছেন।

ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের সংঘাতের জেরে আবু ধাবি ও সৌদি আরব-সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই অন্তত সাত জন ভারতীয়র মৃত্যুর খবর মিলেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় এক কোটি ভারতীয় বসবাস করেন, ফলে তাঁদের নিরাপত্তা এখন কেন্দ্রীয় সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় রবিবার কেরলের জনসভায় মোদি বলেন, “পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে গোটা বিশ্বের নজর। সেখানে থাকা ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু কংগ্রেস এমন মন্তব্য করছে, যা ১ কোটি ভারতীয়র জীবন নিয়ে ছিনিমিনি খেলার সামিল।”

আরও পড়ুন: ইরানে স্থল-অভিযান চালাবে আমেরিকা! কীভাবে প্রস্তুত হচ্ছে মার্কিন সেনা? দেখুন বিগ আপডেট

আশাপাশি এদিন প্রধানমন্ত্রী মোদি আরও জানিয়েছেন যে, তিনি নিজে একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং কূটনৈতিক স্তরেও লাগাতার যোগাযোগ রাখছে বিদেশমন্ত্রক। সরকারের তরফে চেষ্টা চলছে, যাতে যুদ্ধের প্রভাব ভারতের উপর কম পড়ে এবং প্রবাসী ভারতীয়রা সুরক্ষিত থাকেন। অন্যদিকে, কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছে, ইরানের উপর মার্কিন হামলার নিন্দা করতে ব্যর্থ হয়েছে ভারত সরকার। তাদের দাবি, ভারতের বিদেশনীতি ক্রমশ আমেরিকা-নির্ভর হয়ে পড়ছে বলেই এই অবস্থান নিতে পারছে না কেন্দ্র। সেই অভিযোগেরই জবাব দিতে গিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot