ওয়েব ডেস্ক: সংসদে কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026) পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। রেশমের তৈরি দেশিয় কাঞ্জিভরম শাড়িতে ইতিমধ্যে নজর কেড়েছেন তিনি। বাজেটেও দিয়েছেন ‘স্বনির্ভরতা’র বার্তাও দিয়েছেন তিনি। সেই সঙ্গে মহিলাদের জন্যও বড় ঘোষণা করেছেন আগামী অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে।
দেশের প্রতিটি রাজ্যের জেলায় মহিলাদের হস্টেল (Women Hostel) তৈরি হবে বলে জানালেন নির্মলা সীতারামন। একইসঙ্গে দেশে ‘আয়ুর্বেদ’ শিক্ষার প্রসার ঘটাতে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী। বাজেট পেশার সময় দেশে তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ (All India Institute of Ayurveda) তৈরির ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন: কেমন সাজে ২০২৬-এর বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন? দেখুন
তবে শুধু আয়ুর্বেদ নয়, দেশে সার্বিক শিক্ষার উপরেও এই বাজেটে জোর দিয়েছে কেন্দ্র সরকার। রবিবার সংসদে বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে, দেশজুড়ে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। এর পরেই তিনি জানান যে, দেশের সব রাজ্যের প্রতি জেলায় একটি করে মহিলাদের হস্টেল তৈরি করা হবে।
দেখুন আরও খবর:







