Wednesday, April 1, 2026
HomeScrollঅ-হিন্দুদের ‘নো এন্ট্রি’! বড় সিদ্ধান্ত বদ্রীনাথ-কেদারনাথ কমিটির
Badrinath-Kedarnath Committee

অ-হিন্দুদের ‘নো এন্ট্রি’! বড় সিদ্ধান্ত বদ্রীনাথ-কেদারনাথ কমিটির

ঐতিহ্য রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত জানিয়েছে মন্দির কমিটি

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের (Uttarakhand) ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় এক গুরুত্বপূর্ণ ও বিতর্কিত সিদ্ধান্ত নিল শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (BKTC)। কমিটির অধীনে থাকা রাজ্যের ৪৫টি মন্দিরে এখন থেকে অ-হিন্দুদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানানো হয়েছে। BKTC-র চেয়ারম্যান তথা প্রবীণ বিজেপি নেতা হেমন্ত দ্বিবেদী এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন।

হেমন্ত দ্বিবেদীর দাবি, দেবভূমি উত্তরাখণ্ডের ধর্মীয় পবিত্রতা বজায় রাখতেই এই কড়া পদক্ষেপ। তাঁর কথায়, “এই মন্দিরগুলিতে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার রীতি বহু পুরনো। কিন্তু আগের সরকারগুলির আমলে সেই প্রথা উপেক্ষিত হয়েছে এবং নিয়ম ভেঙে প্রবেশের ঘটনা ঘটেছে।” সেই ঐতিহ্যকে ফের সরকারি ভাবে কার্যকর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: শুভাংশু শুক্লা-র হাতে অশোক চক্র তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জানা গিয়েছে, খুব শীঘ্রই মন্দির কমিটির বোর্ড বৈঠকে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাস করা হবে। তারপর থেকেই নিয়ম কার্যকর হবে। শুধু তাই নয়, উত্তরাখণ্ড জুড়ে অবৈধ ধর্মীয় কাঠামো ভাঙার রাজ্য সরকারের অভিযানেরও প্রশংসা করেছেন BKTC চেয়ারম্যান। তাঁর মতে, এর ফলে রাজ্যের ধর্মীয় পরিচয় আরও সুদৃঢ় হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটবে।

তবে এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি সূর্যকান্ত ধাসমানা এই পদক্ষেপকে বিজেপির ‘নজর ঘোরানোর রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, অ-হিন্দুরা এমনিতেই এই মন্দিরগুলিতে প্রবেশ করেন না, ফলে নতুন করে নিষেধাজ্ঞা জারি করার কোনও বাস্তব প্রয়োজন নেই। রাজ্যের বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যা থেকে মানুষের নজর সরাতেই বিজেপি এই ধরনের বিতর্ক তৈরি করছে বলে অভিযোগ তাঁর। এই সিদ্ধান্তকে ঘিরে আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও উত্তাপ ছড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot