Tuesday, March 31, 2026
HomeScrollএবার সরাসরি শেয়ার কিনতে পারবেন বিদেশিরা! জানালেন নির্মলা
Union Budget 2026

এবার সরাসরি শেয়ার কিনতে পারবেন বিদেশিরা! জানালেন নির্মলা

বিনিয়োগকারীদের জন্য বড় ঘোষণা বাজেটে!

ওয়েব ডেস্ক : সংসদে কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026) পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। সেখান থেকে বিনিয়োগকারীদের (Investors) জন্য বড় ঘোষণা করলেন তিনি। এবার থেকে বিদেশিরাও (Foreigners) এখন সরাসরি ভারতীয় শেয়ার বাজার থেকে শেয়ার কিনতে পারবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তিদের পোর্টফোলিয়ো বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে ইকুইটিতে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হবে। ব্যক্তিগত সীমা ৫% থেকে বাড়িয়ে ১০% করার প্রস্তাব করা হয়েছে, যেখানে এই ধরনের সমস্ত বিনিয়োগকারীদের জন্য সম্মিলিত সীমা ১০% থেকে বাড়িয়ে ২৪% করার প্রস্তাব করা হয়েছে। এই পরিবর্তনের ফলে ব্যক্তিগত বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় সংস্থাগুলিতে আরও অর্থবহ অংশীদার হতে পারেন। এই গুরুত্বপূর্ণ ঘোষণার পর, ভারতে বিদেশি বিনিয়োগকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও খবর : কেমন সাজে ২০২৬-এর বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন? দেখুন

মূলত, ভারত সরকার চাইছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে বিদেশিরা সরাসরি ভারতীয় শেয়ারে বিনিয়োগ করুক। বর্তমানে বিদেশি বিনিয়োগ গুলি আসে পোর্টফোলিও বিনিয়োগকারী (FPI) বা নির্দিষ্ট অনাবাসী ভারতীয় (NRI) পথের মাধ্যমে। তবে এই পথটি একজন সাধারণ মানুষের জন্য বেশ জটিল হতে পারে। কিন্তু এবার সরাসরি এই বিনিয়োগ করতে পারবেন বিদেশীরা।

এছাড়া, এদিন নির্মলা বলেন, ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের ক্ষেত্রে ৩১ অগস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ পাবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot