Tuesday, March 24, 2026
HomeScroll২৭ দিনে নিখোঁজ ৮০৭! অধরা ১৩৭ শিশু! রাজধানীতে বাড়ছে উদ্বেগ
Missing Case In Delhi

২৭ দিনে নিখোঁজ ৮০৭! অধরা ১৩৭ শিশু! রাজধানীতে বাড়ছে উদ্বেগ

গত ১১ বছরে দিল্লি থেকে নিখোঁজ হয়েছিল ৫,৫৫৯ শিশু, যার মধ্যে ৬৯৫ আজও অধরা

ওয়েব ডেস্ক: ২০২৬-এর প্রথম মাস শেষ না হতেই রাজধানীতে উদ্বেগ বাড়াচ্ছে শয়ে শয়ে নিখোঁজের ঘটনা (Missing Case)। দিল্লি পুলিশের (Delhi Police) তথ্যেই দেখা যাচ্ছে এই সমস্যার ভয়াবহতা। পরিসংখ্যান বলছে, জানুয়ারির প্রথম ২৭ দিনে দিল্লি (Delhi) থেকে মোট ৮০৭ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে পুলিশ এখনও পর্যন্ত ২৩৫ জনকে খুঁজে পেলেও এখনও ৫৭২ জন নিখোঁজ। অর্থাৎ, রাজধানীর বুকে গড়ে প্রতিদিন প্রায় ২৭ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

নিখোঁজদের মধ্যে একটা বড় অংশই শিশু (Children Missing)। প্রথম ২৭ দিনে মোট ১৯১ জন নাবালক নিখোঁজ হয়েছে। তাঁদের মধ্যে মাত্র মাত্র ৪৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি ১৩৭ জন এখনও সেই মিসিং ডায়েরিতেই বন্দি। সবচেয়ে উদ্বেগজনক দিক হল, নিখোঁজ শিশুদের মধ্যে ১২০ জনই কিশোরী, যা নারী পাচার নিয়েও উদ্বেগ বাড়াচ্ছে।

আরও পড়ুন: কেন্দ্রের হারে DA পাবেন রাজ্যের কর্মীরা? বৃহস্পতিবারই সুপ্রিম রায়

জিপনেট এবং দিল্লি পুলিশের দীর্ঘমেয়াদি তথ্য বলছে, রাজধানীর বুকে এই সমস্যা নতুন নয়। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে হাজার হাজার নিখোঁজের মামলা নথিভুক্ত হয়েছে, যার অনেকগুলির এখনও কোনও সুরাহা হয়নি। শুধু গত ১১ বছরেই দিল্লি থেকে ৫,৫৫৯ জন শিশু নিখোঁজ হয়েছিল, যাদের মধ্যে ৬৯৫ জন আজও নিখোঁজই রয়েছে।

২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে দিল্লিতে ১৮ বছরের নিচে মোট ৬০,৬৯৪ জন শিশু নিখোঁজ হয়েছিল। তাঁদের মধ্যে ৫৩,৭৬৩ জনকে উদ্ধার করা গেলেও এখনও ৬,৯৩১ জন শিশুর কোনও হদিস নেই। অর্থাৎ, গত ১০ বছরে মোট নিখোঁজের প্রায় ১১ শতাংশের কোনও খোঁজই মেলেনি। এইসব তথ্য থেকে দিল্লিতে মানবপাচার (Human Trafficking), অপহরণ (Abduction) বা অন্যান্য অপরাধের চক্রের যোগসূত্র থাকার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot