Friday, March 13, 2026
HomeScrollদশ দিনের মাথায় ফের হিমাচলে প্যারাগ্লাইডিং দুর্ঘটনা, মৃত ২ পর্যটক

দশ দিনের মাথায় ফের হিমাচলে প্যারাগ্লাইডিং দুর্ঘটনা, মৃত ২ পর্যটক

হিমাচলপ্রদেশ: দশ দিনের মাথায় ফের হিমাচলে (Himachal) প্যারাগ্লাইডিং দুর্ঘটনা (Paragliding Incident)। মৃত্যু হল দুই পর্যটকের (Tourist)। মৃত দুই পর্যটকের একজন গুজরাতের (Gujrat) বাসিন্দা ছিলেন, অপরজন তামিলনাড়ুর (Tamilnadu) বাসিন্দা। হিমাচল প্রদেশে দুই জেলা কাংড়া ও কুলুতে কয়েক ঘণ্টার ব্যবধানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গত ৯ জানুয়ারি হিমাচলে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় এক পর্যটকের। মৃতের নাম মহেশ রেড্ডি। তিনি অন্ধ্রপ্রদেশের  বাসিন্দা ছিলেন। এর পরেই প্যারাগ্লাইডিংয়ের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু তার পরেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল।

আরও পড়ুন: হিমাচলে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, আছড়ে পড়ল প্যারাশুট

পুলিশ সূত্রে খবর, মৃত পর্যটকের নাম ভবসর খুশি। তিনি আহমেদাবাদ থেকে হিমাচলের কাছে ইন্দ্রুনাগে আসেন। সেখানে প্যারাগ্লাইডিং করছিলেন। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বেসামাল হয়ে যায় প্যারাশুট। পাইলট সামলানোর চেষ্টা করেন। কিন্তু পারেননি। প্যারাশুট ঘুরপাক খেতে খেতে নীচে নামতে থাকে। দুজনেই মাটিতে আছড়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভবসরের। সঙ্কটজনক অবস্থায় তান্ডা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন পাইলট।

এই দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে কুলুতে আরও একটি প্যারাগ্লাইডিং দুর্ঘটনা ঘটে। মৃতের নাম জয়েশ রাম। তিনি তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। পাইলট অশ্বিনী কুমার সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে খবর, কুলুর গার্সা পয়েন্ট থেকে প্যারাগ্লাইডিং করছিলেন জয়েশ। অপর এক প্যারাগ্লাইডারের সঙ্গে আকাশপথেই সংঘর্ষ হয়। এ ক্ষেত্রেও পাইলট ওই দুর্ঘটনার পর প্যারাশুটটিকে সামলানোর চেষ্টা করেন। কিন্তু হাওয়ার গতিবেগের সঙ্গে পেরে ওঠেননি। ১০০ ফুট থেকে আছড়ে নীচে। ঘটনাস্থলেই মারা যান জয়েশ।

উল্লেখ্য, কোনও প্রশিক্ষণ নেই, নিরাপত্তা নেই চলছে ‘অ্যাডভেঞ্চার স্পোর্টস’। আর মানুষ সেই রোমাঞ্চ নিতে বিপদের ঝুঁকি নিচ্ছেন। যার পরিণতি ভয়াবহ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel