HomeScroll‘বড় স্বপ্ন দেখুন, বড় লক্ষ্য পূরণ করুন’, লালকেল্লা থেকে দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর
Narendra Modi

‘বড় স্বপ্ন দেখুন, বড় লক্ষ্য পূরণ করুন’, লালকেল্লা থেকে দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর

২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে উচ্চাকাঙ্ক্ষা, আত্মনির্ভরতা ও ‘ভোকাল ফর লোকাল’-এর উপর জোর প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ২০৪৭ সালের মধ্যে ভারতকে ‘বিকশিত ভারত’ (Viksit Bharat)-এ পরিণত করার লক্ষ্য সামনে রেখে দেশবাসীকে বড় স্বপ্ন দেখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে দেশের ভবিষ্যৎ নিয়ে উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ় সংকল্প এবং আত্মনির্ভরতার বার্তা।

মোদি বলেন, কোনও দেশের লক্ষ্য যত বড় হয়, সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য মানুষের প্রচেষ্টাও তত বাড়ে। বড় স্বপ্ন ও শক্তিশালী সংকল্প থাকলে কঠিন পরিস্থিতির মধ্যেও সাফল্যের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য পূরণ করা সম্ভব বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আরও খবর : লালকেল্লা থেকে নকশালবাদ নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘বিকশিত ভারত’ (Viksit Bharat)-এর লক্ষ্যকে শুধুমাত্র সরকারের কর্মসূচি হিসেবে না দেখে দেশের প্রতিটি মানুষের দায়িত্ব হিসেবে তুলে ধরেন মোদি। তাঁর বক্তব্য, সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিজেদের জায়গা থেকে দেশের অগ্রগতিতে অবদান রাখছেন। দরিদ্র, মধ্যবিত্ত, যুবসমাজ এবং পিছিয়ে পড়া মানুষের সম্মিলিত প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, গত কয়েক বছরে দেশের বহু মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন।

বিশ্বের সামনে ভারতের বদলে যাওয়া ভাবমূর্তির কথাও বলেন মোদি (Narendra Modi)। তাঁর বক্তব্য, নতুন ভারতের অন্যতম বৈশিষ্ট্য হল বড় লক্ষ্য স্থির করে তা অর্জনের সাহস। একইসঙ্গে আত্মনির্ভর ভারতের উপর বিশেষ জোর দেন তিনি। বিদেশের উপর নির্ভরতা কমিয়ে দেশের উৎপাদন বাড়ানো এবং স্বদেশি পণ্যের ব্যবহারকে উৎসাহিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ‘ভোকাল ফর লোকাল’-এর মাধ্যমে দেশীয় উদ্যোগকে আরও শক্তিশালী করার বার্তাও দেন তিনি।

স্বাধীনতা দিবসের কর্মসূচির আগে এ দিন রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর লালকেল্লায় পৌঁছে জাতীয় অনুষ্ঠানে যোগ দেন। এ বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ নজর কেড়েছে জাতীয় গান ‘বন্দে মাতরম’ ।

[youtube-feed feed=1]
Read More

Latest News