HomeScrollবড় চক্রের পর্দাফাঁস পুলিশের! গ্রেফতার সিরিয়ার নাগরিক
Dehradun

বড় চক্রের পর্দাফাঁস পুলিশের! গ্রেফতার সিরিয়ার নাগরিক

একটি ওষুধ কারখানায় অভিযান চালিয়েছিল এনসিবি

ওয়েব ডেস্ক : দেরাদুনে (Dehradun) বড় সাফল্য পুলিশ (Police) ও কেন্দ্রের মাদক নিয়ন্ত্রণকারী সংস্থার (NCB)। এবার ‘জেহাদি মাদকচক্রে’র পর্দাফাঁস করা হল। ২২৭.২ কোজি ক্যাপ্টাগন ট্যাবলেট ও পাউডার উদ্ধার করল পুলিশ। ঘটনায় দু’জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে বলে খবর। তাদের মধ্যে একজন সিরিয়ার (Syria) আধিকারিক বলে খবর।

সিরিয়ার ওই নাগরিককে জিজ্ঞাসা করে তদন্তকারীরা জানতে পারেন, ২০২৫ সালে দিল্লির নেব সরাই থেকে যে ক্যাপ্টাগন ট্যাবলেট উদ্ধার হয়েছিল, তা তৈরি হয়েছিল দেরাদুনের (Dehradun) কারখানাতেই। এতে সে সাহায্য করেছে বলে খবর। গত ১৬ মে দেরাদুনে মেসার্স গ্রিন হার্বাল নামের একটি ওষুধ কারখানায় অভিযান চালিয়েছিল এনসিবি।

আরও খবর : পতনের রেকর্ড ভাতীয় টাকার! ডলার পিছু কত হল টাকার দাম?

এই অভিযানে মাদক উৎপাদনের অত্যাধুনিক যন্ত্রপাতি উদ্ধার করেছিলেন গোয়েন্দারা। সূত্রের খবর, এর মধ্যে রয়েছে, ট্যাবলেট তৈরি, গ্র্যানুলেশন, ক্যাপসুল ভর্তি, কোটিং, সিলিং এবং ব্লিস্টার প্যাকেজিং মেশিন। এমন কি মাদক তৈরির কাঁচামালও উদ্ধার করা হয় বলে খবর।

এ নিয়ে তদন্তকারীরা জানিয়েছেন, মালিক এই বিষয়টি জানতো। সেই কারণে কারখানা ভাড়া দিয়ে মাসে ৫০ হাজার টাকা আদায় করতেন। জানা যাচ্ছে, কারখানার মালিক এর আগেও ট্রামাডল এবং অন্য ট্যাবলেট সরবরাহ সংক্রান্ত মামলাতে জড়িয়েছিল। তবে এবার ওই কারখানার মালিককে গ্রেফতার (Arrest) করেছেন তদন্তকারীরা।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News