Wednesday, March 4, 2026
HomeScrollঅবশেষে বিনা শর্তেই জামিন পেলেন প্রশান্ত কিশোর

অবশেষে বিনা শর্তেই জামিন পেলেন প্রশান্ত কিশোর

ওয়েব ডেস্ক: শেষ পর্যন্ত শর্ত ছাড়াই প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) জামিন দিল পাটনা আদালত (Patna Court)। গতকাল (সোমবার) প্রশান্ত কিশোরের জামিন মঞ্জুর করলেও কিছু শর্ত আরোপ করেছিল আদালত। কিন্তু সেই শর্ত মানতে নারাজ ছিলেন প্রশান্ত। সেই সূত্রে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরে শর্ত ছাড়াই তাঁর জামিন মঞ্জুর করল আদালত।

২৫ হাজার টাকার বন্ড এবং ভবিষ্যতে একই রকম প্রতিবাদ ধর্নার মতো অপরাধ না করার শর্ত দিয়ে সোমবার জামিন মঞ্জুর করেন বিচারক আরতি উপাধ্যায় (Judge Arti Upadhyay)। প্রশান্তর তরফে পাল্টা শর্তহীন জামিন মঞ্জুর করার আবেদন করা হয়। সেই আবেদন নাকচ হতে বেল বন্ড স্বাক্ষরে নারাজ হন জন সুরাজ পার্টির (Jan Suraaj Party) সুপ্রিমো। সেই সূত্রে প্রশান্তকে হাইকোর্টে আবেদন করার পরামর্শ দেওয়ার পাশাপাশি তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক উপাধ্যায়। অথচ পরে একই বিচারক তাঁকে শর্তহীন জামিন মঞ্জুর করলেন।

আরও পড়ুন: দিল্লি ওয়াকফ বোর্ডে অশ্বিনী কুমারের নিয়োগ বাতিলের আবেদন খারিজ

উল্লেখ্য, পাটনা গান্ধী ময়দানে আমৃত্যু অনশন-ধরনায় বসা কিশোরকে গ্রেফতার করে বিহার পুলিশ। গত বছরের ১৩ ডিসেম্বর হওয়া বিহার পাবলিক সার্ভিস কমিশন- ৭০তম কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থী আন্দোলনের সমর্থনে প্রশান্তর ধরনা।

এই পরীক্ষাকে ঘিরে অনিয়মের প্রেক্ষাপটে সরকার পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা করলে প্রশান্তর দাবি, প্রশাসনের ভুল করার নিদর্শন এই পদক্ষেপ। উল্লেখ্য, নতুন করে ১২ হাজার প্রার্থীর জন্য ৪ জানুয়ারি পাটনার বাপু পরীক্ষা পরিষদ সেন্টারে পরীক্ষার ব্যবস্থা করা হয়। যদিও সংবাদ অনুযায়ী পরীক্ষায় অংশ নেন মাত্র ৫৯৪৩ জন।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80