Monday, April 13, 2026
HomeScrollপ্রতিবাদের কণ্ঠস্বর রোধের চেষ্টা গণতন্ত্রের জন্য দুঃসময়, জানাল আদালত

প্রতিবাদের কণ্ঠস্বর রোধের চেষ্টা গণতন্ত্রের জন্য দুঃসময়, জানাল আদালত

ওয়েব ডেস্ক: ভিত্তিহীন অভিযোগে প্রতিবাদের (Protest) কণ্ঠস্বর রোধ করার প্রচেষ্টা গণতন্ত্রের (Democracy) জন্য দুঃসময়। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিবাদ নাগরিকদের সাংবিধানিক অধিকার। কিন্তু সেই অধিকারকে ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে খর্ব করার চেষ্টা গণতন্ত্রের জন্য অশনি সংকেত হতে পারে। সম্প্রতি এমন মন্তব্য করল বম্বে হাইকোর্ট (Bombay High Court)।

আসলে মেলালিতে ২০২১ সালের জানুয়ারি মাসে প্রস্তাবিত আইআইটি প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন মনোজ পরব ও রোহান কালাঙ্গুটকার। তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের রায় দিতে গিয়ে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি অলক আরাধে ও বিচারপতি মহেশ সোনক স্পষ্ট ভাষায় জানান, “প্রতিবাদের সাংবিধানিক অধিকার এবং ফৌজদারি আইনের মধ্যে থাকা সীমারেখাকে অস্পষ্ট করা যাবে না। যদি এই প্রশাসনিক মানসিকতায় লাগাম পরানো না যায়, তবে তা গণতন্ত্রের জন্য দুঃসময় ডেকে আনবে।”

আরও পড়ুন: এপিক ও আধার সংযুক্তিকরণ নিয়ে মঙ্গলবার বৈঠকের ডাক নির্বাচন কমিশনের

আদালত আরও জানায়, “সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ ও নিরস্ত্র অবস্থায় জমায়েত করার অধিকার নাগরিকদের স্বীকৃত। যুক্তিপূর্ণ বিধিনিষেধ অবশ্যই আরোপ করা যায়, তবে ভিত্তিহীন অভিযোগ এনে সেই অধিকার খর্ব করা যাবে না।”

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মনোজ ও রোহান শুধুমাত্র পুলিশের থানার দিকে স্লোগান দিতে দিতে এগিয়েছিলেন, যা অপরাধ বলে বিবেচিত হতে পারে না। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিক দৃষ্টিতেই গ্রহণযোগ্য নয় বলে মত আদালতের। তাই তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দেয়া হয়।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/