Friday, March 6, 2026
HomeScrollকর্নাটকে কম বয়সিদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া! জানালেন সিদ্দারামাইয়া
Karnataka

কর্নাটকে কম বয়সিদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া! জানালেন সিদ্দারামাইয়া

বাজেটের পরেই এমনটা জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : কর্নাটকে বন্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়ার (Social Media) ব্যবহার। বাজেট পেশ করতে গিয়ে এমনটাই জানিয়েছেন কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানিয়েছেন, শ্রীঘ্রই ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে চলেছে সমাজমাধ্যম। যাতে শিশুদের উপর মোবাইলের প্রভাব কমে সেই কারণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অতিরিক্ত মোবাইল আসক্তি, খারাপ প্রভাব ফেলে শিশু ও কিশোরদের উপর। মনোবিদরা তা নিয়ে বেশ উদ্বিগ্ন। অনেক ক্ষেত্রে শিশুদের আচরণও বদলে যাচ্ছে ও বিভিন্ন মানসিক সমস্যা দেখা দিচ্ছে। আর এটিকে বড় সামাজিক সমস্যা হিসাবে দেখছে কর্নাটক সরকার। এছাড়া সরকার আরও মনে করছে, মোবাইল ফোনের কারণেই শিশু ও কিশোরদের মধ্যে আশক্তি তৈরি হচ্ছে। যার ফলে অনেকের শৈশব ও কিশোর বদলে যাচ্ছে। সিদ্দারামাইয়া (Siddaramaiah) শুক্রবার বাজেট পেশ করার পর বলেছেন, শিশুদের উপর এই প্রভাব ঠেকাতে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করতে হবে।

আরও খবর : বসন্তে ফের বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে ভিজতে পারে উত্তরবঙ্গ, আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত

জানা গিয়েছে, এই বিষয় নিয়ে সম্প্রতি রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে আলোচনা করেছেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। সরকারের পদক্ষেপ নিয়েও মতামত শোনা হয়েছিল উপাচার্যদের কাছ থেকেও। তার পরেই এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিল সরকার। কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তার জন্য উপাচার্যদের কাছ থেকেও সরকার মতামত চেয়েছে বলে খবর।

প্রসঙ্গত, রাজ্যের অন্য কোনও রাজ্যে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারে কোনও বাধা নেই। তবে কর্নাটক এই পথে হাঁটতে চলেছে। তার পর গোয়া ও অন্ধ্রপ্রদেশও একই পদক্ষেপ নিতে পারে বলে খবর। এদিকে কেন্দ্রীয় সরকারও এ নিয়ে ভাবনাচিন্তা করছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মতো বেশ কিছু দেশে চালু রয়েছে এই নিয়ম।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80