Wednesday, July 22, 2026
HomeWTCআমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, ধরনা মঞ্চ থেকে হুঙ্কার মমতার
Mamata Banerjee

আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, ধরনা মঞ্চ থেকে হুঙ্কার মমতার

ঝুলে ৬০ লক্ষের ভাগ্য, ফের ধরনায় মমতা

[h_news]

কলকাতা: SIR ইস্যুতে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে ঐতিহাসিক মেট্রো চ্যানেলে (Mamata Dharna Metro Channel) ফের ধরনা বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটার লিস্ট থেকে নাম কাটা৷ এস আই আর এর নামে হয়রানি। শুনানি থেকে এডজুডিকেশন। নির্বাচনের কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগে বারবার তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।’ধর্মতলায় ধর্না চলবে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নামঞ্চে মমতা বলেন, মৃত ঘোষণা করেছেন, তাঁরা জীবিত আছেন। তাঁদের মঞ্চে হাজির করব। লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ, বেহায়া বিজেপি পার্টি এবং তাদের দালাস নির্বাচন কমিশন।’

ধরনা মঞ্চে পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে শশী পাঁজা, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, দোলা সেন, মালা রায়, শতাব্দী রায়, জুন মালিয়া-সহ অন্যান্যরা। ধর্না মঞ্চে উপস্থিত শতাধিক তৃণমূল নেতা-নেত্রী। উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। বিকেল চারটে থেকে মিটিং হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কতদিন ধর্না চলবে, তা এখনও স্পষ্ট নয়। মঞ্চে উপস্থিত রয়েছেন তৃণমূলের সাংসদ-বিধায়করা। বাংলায় চলতি এসআইআর প্রক্রিয়া নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদ সভা। তাঁর অভিযোগ, কমিশন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বেছে বেছে ভোটারদের নাম কেটে দিয়েছে। বহু বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। এদিন ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশন (Election Commission) এবং বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই সঙ্গে এদিন পুরনো দিনের স্মৃতিচারণ করলেন মুখ্যমন্ত্রী।মঞ্চে দাঁড়িয়েই এদিন তিনি বললেন, “আমার সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছে।” উল্লেখ্য, সিঙ্গুর-নন্দীগ্রামে ভূমি আন্দোলনের সময়েও ধরনা-অনশনে বসেছিলেন তৎকালীন বিরোধীনেত্রী মমতা।

আরও পড়ুন: নির্লজ্জ বিজেপি পার্টি, দালাল কমিশন, ধরনা মঞ্চ থেকে বিস্ফোরক মমতা

বঙ্গে এসআইআর (Bengal SIR) প্রক্রিয়ার শুরু দিন পথে নেমেছিলেন মমতা। এসআইআর ইস্যু নিয়ে দিল্লি পর্যন্ত গিয়েছেন মমতা-অভিষেক। শুধু তা-ই নয়, এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরও বাংলার প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত। এর মধ্যে ৬৩ লক্ষের বেশি ভোটারের নাম স্রেফ ডিলিট করে দেওয়া হয়েছে। আরও ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার বিচারাধীন। এসআইআর গেরোয় হয়রানি সাধারণ মানুষের। দায় এড়িয়েছেন সিইও মনোজ আগরওয়াল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেও ঝুলেই ৫৬ লক্ষের ভাগ্য। এদিন ধর্নামঞ্চে মমতা বলেন, ‘‘প্রচুর মানুষ আসবেন। যে ২২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু তাঁরা জীবিত, তাঁদের আমি মঞ্চে হাজির করব। এসআইআরের জন্য মারা গিয়েছেন এমন আট পরিবার, যারা দিল্লি গিয়েছিল, তারাও এখানে বসবে। কিন্তু যারা বসে আছে, অথচ মৃত বলে ঘোষণা করা হয়েছে… লজ্জা রাখার জায়গা নেই।

নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বললেন, ভোটার তালিকায় যাঁদের মৃত বলে দেখানো হয়েছে, তাঁরাই এখানে উপস্থিত আছেন। ধর্না মঞ্চ থেকে কমিশনকে তোপ মমতার। বলেন, “দেখুন, কাগজে-কলমে এঁদের মৃত ঘোষণা করা হয়েছে। অথচ এঁরা নিজেরাই এখানে বসে প্রমাণ দিচ্ছেন যে তাঁরা সুস্থভাবে বেঁচে আছেন।”মমতা জানান, ‘‘এসআইআর এ যারা মারা গেছেন তাদের পরিবারও আসবে৷ তবে এই চক্রান্ত রুখতে তৃণমূল কংগ্রেস যে হাত গুটিয়ে বসে নেই, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলনেত্রী। দলের নিচুতলার কর্মীদের কাজের প্রশংসা করে এবং বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি। যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে ঠিক খুঁজে বের করেছি।”মমতা বলেন, “মৃত ঘোষণা করেছেন, তাঁরা জীবিত আছেন। তাঁদের মঞ্চে হাজির করব। তাঁদের দালাল কমিশন। আজ তাঁদের প্যারেড করাব। মিডিয়াকে আমি রিকুয়েস্ট করব, ওঁরা বেঁচে আছে। ২২টি পরিবার আসবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99