Wednesday, August 12, 2026
HomeBig newsনির্লজ্জ বিজেপি পার্টি, দালাল কমিশন, ধরনা মঞ্চ থেকে বিস্ফোরক মমতা
Mamata Banerjee

নির্লজ্জ বিজেপি পার্টি, দালাল কমিশন, ধরনা মঞ্চ থেকে বিস্ফোরক মমতা

নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে কটাক্ষ মমতার

কলকাতা: ২০০৬ সালের পর ২০২৬। আবার বছর ২০ পর… ঐতিহাসিক মেট্রো চ্যানেলে (Mamata Dharna Metro Channel) ফের ধরনা বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসআইআরের নামে হয়রানির অভিযোগে শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী। এদিন ধর্মতলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ভোটার লিস্ট থেকে নাম কাটা৷ এস আই আর এর নামে হয়রানি। শুনানি থেকে এডজুডিকেশন। নির্বাচনের কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগে বারবার তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধর্নামঞ্চে মমতা বলেন, মৃত ঘোষণা করেছেন, তাঁরা জীবিত আছেন। তাঁদের মঞ্চে হাজির করব। লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ, বেহায়া বিজেপি পার্টি এবং তাদের দালাস নির্বাচন কমিশন।’’

ধরনা মঞ্চে পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে শশী পাঁজা, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, দোলা সেন, মালা রায়, শতাব্দী রায়, জুন মালিয়া-সহ অন্যান্যরা। ধর্না মঞ্চে উপস্থিত শতাধিক তৃণমূল নেতা-নেত্রী। উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। বিকেল চারটে থেকে মিটিং হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কতদিন ধর্না চলবে, তা এখনও স্পষ্ট নয়। মঞ্চে উপস্থিত রয়েছেন তৃণমূলের সাংসদ-বিধায়করা। বাংলায় চলতি এসআইআর প্রক্রিয়া নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদ সভা। তাঁর অভিযোগ, কমিশন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বেছে বেছে ভোটারদের নাম কেটে দিয়েছে। বহু বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। এদিন ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশন (Election Commission) এবং বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ২০ বছর পর ফের মেট্রো চ্যানেলে মমতা, আর কে কে থাকবেন?

বঙ্গে এসআইআর (Bengal SIR) প্রক্রিয়ার শুরু দিন পথে নেমেছিলেন মমতা। এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের শেষের মুখে এসআইআরে ভুক্তভোগীদের নিয়ে দিল্লিতে গিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনের দরবারে। সেখানে অভিযোগ জানিয়েছেন। কিন্তু তারপরও বাংলার প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত। এর মধ্যে ৬৩ লক্ষের বেশি ভোটারের নাম স্রেফ ডিলিট করে দেওয়া হয়েছে। আরও ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার বিচারাধীন। এদিন ধর্নামঞ্চে মমতা বলেন, ‘‘প্রচুর মানুষ আসবেন। যে ২২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু তাঁরা জীবিত, তাঁদের আমি মঞ্চে হাজির করব। এসআইআরের জন্য মারা গিয়েছেন এমন আট পরিবার, যারা দিল্লি গিয়েছিল, তারাও এখানে বসবে। কিন্তু যারা বসে আছে, অথচ মৃত বলে ঘোষণা করা হয়েছে… লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া পার্টি। তাঁদের দালাল কমিশন। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি।কমিশনের খাতায় ওঁরা মৃত। আজ তাঁদের প্যারেড করাব। মিডিয়াকে আমি রিকুয়েস্ট করব, ওঁরা বেঁচে আছে।

প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে যেন ফের বিরোধী নেত্রীর মেজাজে ফিরে গিয়েছেন মমতা, মেট্রো চ্যানেলকে ধর্না মঞ্চ হিসেবে বেছে নিয়ে ফের ২০০৬-এর স্মৃতি উসকে দিলেন তিনি৷সিপিআইএম জমানা, মমতা বিরোধী নেত্রী৷সিঙ্গুর আন্দোলনের সময় ২০০৬ সালে এই মেট্রো চ্যানেলেই টানা ২৬ দিনের অনশন করেছিলেন তিনি৷সেই আন্দোলনের ফলে প্রবল চাপে পড়তে হয়েছিল তখনকার বামপন্থী শাসকদের। জাতীয় রাজনীতিতেও সাড়া ফেলে দিয়েছিল নিয়েছিল মমতার সেই অনশন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor