Tuesday, April 21, 2026
HomeScrollগম্ভীরের একটি চালেই ধসে যায় ইংল্যান্ড! কৌশলগত কোন পদক্ষেপ নিয়েছিলেন তিনি?
Gautam Gambhir

গম্ভীরের একটি চালেই ধসে যায় ইংল্যান্ড! কৌশলগত কোন পদক্ষেপ নিয়েছিলেন তিনি?

গম্ভীর দেখিয়ে দিলেন টি২০ ক্রিকেটে ব্যাটিং লাইনআপ কতটা গুরুত্বপূর্ণ!

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড (India vs England)। এক সময় সেই ম্যাচ হারতে বসেছিল ভারত। কিন্তু ভারতীয় বোলারদের দারুণ বোলিংয়ের জেরে ৭ রানে সেই রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। আর এই জয়ের বড় ভূমিকা নিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কয়েকমাস আগে দলের ব্যাটিং অর্ডারকে বলা হচ্ছিল ‘ওভাররেটেড’। কিন্তু, গম্ভীর ওয়াংখেড়েতে দেখিয়ে দিলেন টি২০ ক্রিকেটে ব্যাটিং লাইনআপ কতটা গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। অন্যদিকে ভারত অধিনায়ক জানিয়েছিলেন তাঁরা প্রথমে ব্যাট করতেই চেয়েছিলেন। আর প্রথমে ব্যাট করেই স্কোর বোর্ডে বড় তুলেছিল ভারত (India)। অন্যদিকে অনেকেই ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামকে (Brendon McCullum) ট্যাকটিকাল জিনিয়াস বলেই মনে করেন। কিন্তু, গম্ভীর চালে বিপাকে পড়ে ইংল্যান্ডের বোলাররা। কারণ, প্রথম ইনিংসের ১০তম ওভারে আদিল রাশিদের বলে আউট হয়েছিলেন ঈশান কিষান। এর পরেই নামার কথা ছিল সূর্যকুমার যাদবের। কিন্তু এক্ষেত্রে শিবম দুবেকে আগে নামান গম্ভীর। লেগস্পিনের বিরুদ্ধে দুবের দক্ষতাকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

আরও খবর : রান আর রঙের আকাশরেখা

যার ফলও মিলেছিল হাতেনাতে। রশিদের বোলিংকে সঞ্জু স্যামসন সতর্কভাবে খেললেও, তাঁর বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে ৮ বলে ২২ রান করেছেন দুবে। এর মধ্যে রয়েছে তিনটি ৬। এর পর স্যামসন আউট হওয়ার পর বাঁহাতি-ডানহাতি জুটি বজায় রাখতে নামানো হয় হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya)-কে। দুবের আক্রমণের ফলে জোফ্রা আর্চারকে সময়ের আগেই বোলিং করাতে বাধ্য হন ব্রুক। অন্যদিকে শেষের ওভারের জন্য ধরে রাখা হয় তিলক বর্মা (Tilak Varma)-কে, কারণ জোরে বোলারদের বিরুদ্ধে তাঁর ব্যাটিং যথেষ্ট শক্তিশালী।

তবে শুধুমাত্র ব্যাটিং নয়। বোলিংয়ে দেখা গিয়েছে গম্ভীর ও সূর্যকুমারদের কৌশলের ছাপ। প্রথম থেকেই ইংল্যান্ডের উইকেট তাড়াতাড়ি ফেলে দেয় ভারতীয় বোলাররা। এমনকি হার্দিককেও শুরুর দিকে বল করানো হয়। এমনকি তিনি উইকেটও পান। পাওয়ারপ্লে-তে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ব্যবহার করা হয় ব্রুককে লক্ষ্য করে। তাঁর উইকেটও নেন তিনি। শেষ ১০ ওভারের জন্য বুমরা’র তিনটি ওভার তুলে রাখার সিদ্ধান্তও ম্যাচ জেতার জন্য বড় ভূমিকা নিয়েছে। বিশেষ করে ১৬তম ও ১৮তম ওভারে মাত্র ১৪ রান দেন তিনি, যখন ইংল্যান্ডের প্রয়োজন ছিল ওভার প্রতি ১৪ রান। সব মিলিয়ে গম্ভীর ও সূর্যকুমার যাদবের কৌশলী পরিকল্পনায় ইংল্যান্ডকে চাপে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker