HomeScrollসেমিফাইনালের মাঝে অহেতুক লাফালাফি সাক্ষীর! থামালেন ধোনি
Mahendra Singh Dhoni

সেমিফাইনালের মাঝে অহেতুক লাফালাফি সাক্ষীর! থামালেন ধোনি

সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ছিল ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল (India vs England Semifinal)। অল্পের রক্ষা পেয়েছে ভারত। শেষে ৭ রানে এই ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। আর এই ম্যাচ চলাকালীন গ্যালারিতে ধরা পড়ল এক মজার মুহূর্ত। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও স্ত্রী সাক্ষী ধোনির (Sakshi Dhoni) সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ইনিংসের ১৮তম ওভারে। সেইসময় ক্রিজে ছিলেন জ্যাকব বেথেল। সঙ্গে ছিলেন অলরাউন্ডার স্যার কারান। বল করছিলেন ভারতীয় তারকা বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর বলে সোজাসুজি মারতে যান কারান। তা সোজা আসে ভারতীয় পেসারের হাতে। কিন্তু তার আগেই সেটি মাটিতে পড়ে গিয়েছিল। আর তা দেখে লাফাতে শুরু করেছিলেন সাক্ষী ধোনি। হয়তো তিনি ভেবেছিলেন সেটি ক্যাচ হয়ে গিয়েছে।

আরও খবর : “লাখে একজনই হয়,” ফাইনালে উঠেই কার প্রশংসা করলেন সঞ্জু স্যামসন?

তবে উচ্ছ্বাসে লাফিয়ে ওঠা সাক্ষীকে শান্ত করেন ধোনি (Dhoni)। দু’হাত দেখিয়ে হাসি মুখে স্ত্রী’কে বসতে বলেন তিনি। কিন্তু সক্ষীর কাণ্ড দেখে সেখানে উপস্থিত সবাই হেসে ফেলেন। সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। তা দেখে হেসে উঠেছেন নেটিজেনরাও।

উল্লেখ্য, বৃহস্পতিবার ওয়াংখেড়ে একাধিক তারকা উপস্থিত ছিলেন। বলিউড থেকে ছিলেন রণবীর-আলিয়া, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, রজিত কাপুর মতো বিভিন্ন অভিনেতা। ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, বিসিসিআইয়ের অন্যান্য আধিকারিকরাও ছিলেন মাঠে। ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির পরিবারও সেখানে ছিলেন। তবে এসবের মধ্যে ধোনিপত্নীর উচ্ছ্বাসের ভিডিও সবার নজর কেড়ে নিল।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News