HomeScrollঅ্যাকসেঞ্চারের ঘোষণায় ব্যাপক ধস শেয়ার বাজারে
Share Market

অ্যাকসেঞ্চারের ঘোষণায় ব্যাপক ধস শেয়ার বাজারে

দালাল স্ট্রিট থেকে উবে গেল ২ লক্ষ কোটি টাকা

ওয়েব ডেস্ক : পরামর্শদাতা অ্যাকসেঞ্চারের (Accenture) দিয়েছিল একটি সতর্কবার্তা। তাতেই দালাল স্ট্রিট থেকে উবে গেল ২ লক্ষ কোটি টাকা। এদিন ইনফোসিস-টিসিএসের শেয়ারে বড় পতন দেখা দেয়। তথ্যপ্রযুক্তি খাতে শেয়ার বিক্রি শুরু হওয়ার কারণে বিনিয়োগকারীদের মাথায় হাত পড়েছে। দুপুর ১টা বেজে ৪০ মিনিটে সেনসেক্স (Sensex) ৮৬২.৪৭ পয়েন্ট পড়ে গিয়েছে। ফলে সেনসেক্স এখন রয়েছে ৭৬,৫৪৭.৫১। নিফটি’ও (Nifty) এই সময় পর্যন্ত ২৩৬.৮৫ শতাংশ পড়ে গিয়েছে। ফলে এখন নিফটি রয়েছে ২৩,৯৩১.১৫।

জানা যাচ্ছে, মার্কিন তথ্যপ্রযুক্তি ও কনসাল্টিং সংস্থা অ্যাকসেঞ্চার (Accenture) ২০২৬ অর্থবর্ষের রাজস্ব বৃদ্ধির পূর্বাভাসের আপার লিমিট কমিয়ে দিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে প্রযুক্তি পরিষেবা খাতের চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ইনফোসিস, এইচসিএলটেক, টেক মাহিন্দ্রা এবং উইপ্রোর শেয়ারের দাম ৩.৩ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমেছে।

আরও খবর : ‘কালো জাদু করত’, পরিচারিকাকে খুনের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

মূলত, ভারতের আইটি সংস্থাগুলির বড় অংশ বিজেশি বাজার, বিশেষ করে আমেরিকা থেকে আসে। কিন্তু ওই মার্কিন সংস্থা যে পূর্বাভাস দিয়েছে তার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। বাজার খুলতেই রক্তাক্ত হয়ে পড়েছে শেয়ার বাজার (Share Market)।

উল্লেখ্য, মার্কিন-ইরান চুক্তির পর তেলের দাম কয়েক মাসের সর্বনিম্ন স্তরের কাছাকাছি রয়েছে। এর মাঝে সেনসেক্স ও নিফটি চাঙ্গা ছিল। তবে শুক্রবার তথ্যপ্রযুক্তি খাতে শেয়ারের ব্যাপক পতন হয়েছে। তবে আইটি খাতের স্টকগুলো চাপের মুখে পড়লেও বাজারের কিছু অংশ স্থিতিশীল রয়েছে। ট্রেন্ট, ভারতী এয়ারটেলের স্টকগুলি ০.৪২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News