Sunday, March 15, 2026
Homeহাইকোর্টের কঠোর অবস্থানের জেরে গ্রেফতার পুলিশের এডিজি!

হাইকোর্টের কঠোর অবস্থানের জেরে গ্রেফতার পুলিশের এডিজি!

ওয়েব ডেস্ক: কিশোর অপহরণ মামলায় কঠোর অবস্থান নিল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। আর তার জেরেই নাটকীয়ভাবে গ্রেফতার হলেন তামিলনাড়ু পুলিশের (Tamil Nadu Police) অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (ADG)। প্রেমঘটিত বিবাহের জেরে ক্ষুব্ধ মেয়ের পরিবারের অভিমতকে প্রাধান্য দিয়ে অপহৃত কিশোর। সেই অপহরণ কাণ্ডে পুরাচ্ছি ভারতম পার্টির বিধায়ক পুভাই এম জগনমূর্তি (Poovai M Jaganmoorthy) সহ তামিলনাড়ুর এডিজিপি এইচ এম জয়রামের (HM Jairam) ভূমিকা অত্যন্ত সন্দেহজনক উল্লেখ করে হাইকোর্টের কঠোর মন্তব্য।

বিধায়ক মূর্তির আগাম জামিনের আবেদন বিচারপতি পি ভেলমুরুগানের এজলাসে। মূর্তিকে পাওয়া যাচ্ছে না এবং পুলিশ হেফাজত এড়িয়ে যাচ্ছেন বলে শুনানিতে অভিযোগ উঠেছিল। সেই সূত্রে বিধায়ক এবং এডিজিপিকে ব্যক্তিগতভাবে দুপুরের শুনানিতে হাজিরার নির্দেশ দেয় উচ্চ আদালত। দুপুরে বিধায়ক হাজির হলেও গ্রেফতারের নির্দেশ নয়। পুলিশকে তদন্তে সাহায্য করার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, কোন বিমানে?

দুই অভিযুক্ত ইতিমধ্যে ধৃত। তারা অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশের বিরুদ্ধে স্পষ্ট বয়ান দিয়েছে। তাই পুলিশকে আইন অনুসরণে ওই পুলিশকর্তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। নির্দেশ দেওয়ার অল্প সময়ের মধ্যেই ধৃত এডিজিপি জয়রাম।

মেয়েটির পরিবারের তীব্র আপত্তি সত্ত্বেও ২১ বছরের কন্যাকে বিয়ে করেন এক ২৩ বছর যুবক। নবদম্পতি আত্মগোপন করায় যুবকের ছোট ভাই বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় অপহৃত। যার বয়স ১৬-১৭ বছর। পুলিশে অভিযোগ করেন অপহৃতের মা লক্ষ্মী। কয়েকজনকে গ্রেফতার করার পর ১৫ জুন বিধায়কের গ্রেফতারের চেষ্টা করা হলে প্রায় ২০০০ দলীয় সমর্থক পুলিশকে বাধা দেয়। সেই সুযোগে বিধায়ক পলাতক বলে আদালতকে জানায় পুলিশ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88