Thursday, March 19, 2026
HomeScrollকেন্দ্রীয় প্রকল্পে ফিরল মহাত্মা গান্ধীর নাম! বাজেটে বড় ঘোষণা নির্মলার
Union Budget 2026

কেন্দ্রীয় প্রকল্পে ফিরল মহাত্মা গান্ধীর নাম! বাজেটে বড় ঘোষণা নির্মলার

খাদি ও বস্ত্রশিল্পের উন্নয়নে কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী? দেখুন

ওয়েব ডেস্ক: ১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাম সরিয়ে প্রবল বিতর্কের মুখে পড়েছিল মোদি সরকার। দেশজুড়ে তৈরি হয়েছিল রাজনৈতিক চাপ। সেই বিতর্ক প্রশমিত করতে এবার গান্ধীর নামেই নতুন প্রকল্প ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026) পেশের বক্তৃতায় নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) জানান, খাদি ও বস্ত্রশিল্পের উন্নয়নে ‘মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ যোজনা’ (Mahatma Gandhi Gram Swaraj Yojna) চালু করতে চলেছে কেন্দ্র।

সম্প্রতি, ‘মনরেগা’ বাতিল করে সম্প্রতি ‘জি রাম জি’ চালু করেছে কেন্দ্র। এরপরই কংগ্রেস অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই গান্ধীজির নাম মুছে ফেলতে এই বিল আনা হয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল পাশ করালেও, তার বিরুদ্ধে ইতিমধ্যেই দেশজুড়ে আন্দোলনে নেমেছে বিরোধী দলগুলি। গান্ধীজির নাম সরানোকে ‘জাতির জনকের অপমান’ বলেও আক্রমণ শানিয়েছে তারা।

আরও পড়ুন: নির্মলার বাজেটে বিদ্ধ শেয়ার বাজার! কত কমল সেনসেক্স, নিফটি?

এই পরিস্থিতিতেই বাজেটে ফের গান্ধীজির নাম উচ্চারণ করলেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন বলেন, “আমি চ্যালেঞ্জ মোডে টেক্সটাইল পার্ক তৈরির প্রস্তাব করছি। পাশাপাশি খাদি ও তাঁত শিল্পের উন্নয়নের লক্ষ্যে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্প শুরু করার প্রস্তাব করছি।” কেন্দ্রীয় সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে খাদি ও বস্ত্রশিল্পে বিপুল বিনিয়োগ করা হবে, যার ফলে গ্রামীণ ভারতের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরতার লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor