Sunday, March 15, 2026
Homeসংরক্ষণ বিতর্কে পঞ্চায়েত নির্বাচনে স্থগিতাদেশ উত্তরাখণ্ড হাইকোর্টের

সংরক্ষণ বিতর্কে পঞ্চায়েত নির্বাচনে স্থগিতাদেশ উত্তরাখণ্ড হাইকোর্টের

ওয়েব ডেস্ক: সংরক্ষণ বিতর্কে (Reservation Row) আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) স্থগিতাদেশ জারি করল উত্তরাখণ্ড হাইকোর্ট (Uttarakhand High Court)। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রোটেশন বা আবর্তনমূলক সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তুলে হওয়া মামলায় নির্বাচনে স্থগিতাদেশ জারি করলেন প্রধান বিচারপতি গুহনাথন নরেন্দর ও বিচারপতি অলক মেহরা। উল্লেখ্য, ১০ ও ১৫ জুলাই ভোট নিয়ে ১৯ জুলাই ভোট গণনার দিন স্থির হয়। কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে আদালত।

২১ জুন ওই রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষিত হয়। ২৫ জুন থেকে মনোনয়নপত্র জমা নেওয়ার কথা। রাজ্যের বহু পঞ্চায়েতে নিয়োগ হওয়া প্রশাসকদের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে যাওয়ায় পঞ্চায়েতি ব্যবস্থা নিয়ে এর ফলে প্রশ্ন উঠে গেল।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ভুয়ো নার্সিং কলেজ কেলেঙ্কারি, ভর্ৎসনা আদালতের

আসলে ভোটের দিনক্ষণ ঘোষিত হয়ে গেলেও ত্রিস্তরীয় পঞ্চায়েতের আসন সংরক্ষণ সম্পর্কে নির্দিষ্ট নিয়মাবলি এখনও গেজেট মারফত প্রকাশিত হয়নি। ফলে কোন আসন সংরক্ষিত থাকবে, তা নিয়ে জল্পনা তীব্র হয়েছে। পাশাপাশি সংরক্ষিত আসনের জন্য প্রার্থী নির্বাচন করা নিয়েও দলগুলি বিভ্রান্ত। এই অবস্থায় শীঘ্রই সম্পর্কিত গেজেট প্রকাশ হবে এবং আদালতে পেশ করার আশ্বাস দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত সচিব।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88