Friday, March 27, 2026
HomeScroll৯ সেপ্টেম্বর উপ রাষ্ট্রপতি নির্বাচন, আগামীকাল মক পোল ইন্ডিয়া ব্লকের
Mock Poll India Bloc

৯ সেপ্টেম্বর উপ রাষ্ট্রপতি নির্বাচন, আগামীকাল মক পোল ইন্ডিয়া ব্লকের

বিরোধী সাংসদদের নিয়ে নৈশ ভোজের আয়োজন খাড়গের

ওয়েবডেস্ক: ৯ সেপ্টেম্বর (9 September) উপ রাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election) । নির্বাচনের প্রাক্কালে আগামীকাল ইন্ডিয়া ব্লক মক পোলের (Mock Poll) আয়োজন করেছে। এই প্রসঙ্গে নৈশভোজের আয়োজন করেছেন কংগ্রস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress President Mallikarjun Kharge) । রবিবার ইন্ডিয়া ব্লকের (India Bloc)  তরফে জানানো হয়েছে, ৯ সেপ্টেম্বর উপ রাষ্ট্রপতি নির্বাচনের আবহে একটি মক পোলের আয়োজন করা হয়েছে। বিরোধী সাংসদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে জানানো হবে।

ওই সন্ধ্যাতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে এক নৈশভোজের আয়োজন করা হয়েছে। সোমবার এই মক পোলের আয়োজন করা হয়েছে সংবিধান সদনের সেন্ট্রাল হলে দুপুর আড়াইটে নাগাদ। সেখানেই এই উপ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানের পদ্ধতি সম্পর্কে জানানো হবে। এর পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সংসদের অ্যানেক্স ভবনে বিরোধী সাংসদদের নিয়ে এক নৈশ ভোজনের আয়োজন করেছেন কংগ্রেস প্রেসিডেন্ট ।

জগদীপ ধনখড়ের ইস্তফা দেওয়ার পরেই উপ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তোড়জোর শুরু করে বিজেপি। সেই মতো আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচনের দিন ধার্য হয়েছে। এনডিএ মনোনীত প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ এবং যৌথ বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডির মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা। এবার উভয় প্রার্থীই দক্ষিণ ভারতের। রাধাকৃষ্ণণ তামিলনাড়ু থেকে এবং রেড্ডি তেলেঙ্গানা থেকে।

আরও পড়ুন- জিএসটি নিয়ে বিজেপকে ‘মুনাফাখোর’ বলে আক্রমণ অখিলেশের

রাজ্যসভার মহাসচিব পিসি মোদি, যিনি উপ-রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার। পিসি মোদি জানিয়েছেন, মঙ্গলবার সংসদ ভবনের বসুধা-এর কক্ষ নং এফ-১০১-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হবে এবং বিকেল ৫টায় শেষ হবে। রাজ্যসভার মনোনীত সদস্যরাও ইলেক্টোরাল কলেজে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য এবং তাই, নির্বাচনে অংশগ্রহণের অধিকারী। একই দিনে ভোট গণনা হবে। সন্ধ্যা ৬টায় শুরু হবে,তার পর ফলাফল প্রকাশ। ১৫তম উপ-রাষ্ট্রপতি নির্বাচন হবে।

রাজ্যসভা সচিবালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “সংসদ ভবনে ভোটগ্রহণের ব্যবস্থা করছেন ২০২৫ সালের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার এবং রাজ্যসভার মহাসচিব পি সি মোদি।”

দেখুন আরও খবর-

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto