Saturday, March 28, 2026
HomeScrollকেন প্রতি বছর ১ ফেব্রুয়ারি বাজেট পেশ? জানুন আসল কারণ
Budget 2026-2027

কেন প্রতি বছর ১ ফেব্রুয়ারি বাজেট পেশ? জানুন আসল কারণ

বাজেট পেশের সময় নিয়েও রয়েছে বিশেষ ঘটনা

ওয়েবডেস্ক- ২০২৬-২০২৭ কেন্দ্রীয় বাজেট পেশ (Budget 2026-2027)  করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Finance Minister Nirmala Sitharaman) । আগে যে সময় বাজেট পেশ হত, সেই নিয়মের পরিবর্তন হয়েছে। ২০১৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় বাজেট পেশ করা হত ২৮ ফেব্রুয়ারি (28 February) । সেই নিয়মেই চলে আসছিল ব্রিটিশ আমল থেকে। কিন্তু মোদি সরকার ক্ষমতায় আসার পর ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার দিন হিসেবে ধার্য করা হয়, ফলে ব্রিটিশ ঐতিহ্যের অবসান হয়।

তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেন। তার পর থেকেই ২৮ ফেব্রুয়ারির বদলে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়। তারিখ পরিবর্তনের কারণ হিসেবে কেন্দ্র সরকার জানিয়েছিল, দেশের জন্য নেওয়া উন্নয়ন প্রকল্পগুলিতে গতি আনা। কারণ বাজেট ঘোষিত প্রকল্পগুলি মাসের শেষ থেকে শুরু হলে সেইগুলি বাস্তবায়ন করার পর্যাপ্ত সুযোগ মেলে না।

বাজেট পেশের সময়ও বদলেছে। আগে বিকেল ৫ টার সময় বাজেট পেশ হত। আগে ১৯৯৯ সাল পর্যন্ত সেই নিয়ম বহাল ছিল। তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা মিডিয়ার কভারেজের সুবিধা এবং সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে বাজেট পেশের সময় বিকেল ৫ টার বদলে সকাল ১১টা করে দেন। এর পর থেকেই ১১ টায় পেশ হচ্ছে বাজেট।

আরও পড়ুন-  বাজেট ২০২৬ : কী বলছে INDIA?

সেই নিয়ম মেনেই আজ ১ ফেব্রুয়ারি রবিবার ছুটি দিন থাকা সত্ত্বেও বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ ১১ টায় বাজেট পেশ করেন নির্মলা সীতারামন, সেই সময় ছিল শুক্ল পূর্ণিমান। এই তিথিকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মানা হয়। নতুন কিছু শুরুর জন্য আদর্শ।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto