Wednesday, March 11, 2026
HomeScrollফের ভূমিকম্প উত্তরাখণ্ডে! আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় স্থানীয়রা
Earthquake

ফের ভূমিকম্প উত্তরাখণ্ডে! আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় স্থানীয়রা

কোনও রকমের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি!

ওয়েব ডেস্ক : রবিবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল উত্তরাখণ্ড (Uttarakhand)। কম্পনের মাত্রা ছিল ৩.৭। উত্তরাখণ্ডের চামোলিতে এই ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। সাতসকালে কম্পনের কারণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সেখানকার সাধারণ মানুষ। তবে এখনও পর্যন্ত কোনও রকমের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত এক মাসে এ নিয়ে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, রবিবার সকাল ১০টা ২৭ মিনিটে চামোলিতে ভূমিকম্প (Earthquake) হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। তবে এই কম্পনের কারণে কোনও প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই কম্পনের জেরে অনেকে ভয় পেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন।

আরও খবর : ‘শ্বাস নিতে পারছি না, সূর্যের আলো নেই দিল্লিতে’, ৩ ডিসেম্বর প্রতিবাদ

গত অক্টোবর মাসে উত্তরকাশীতে ভূমিকম্প হয়েছিল। সেই কম্পনের মাত্রা ছিল ৩.৬। সেই সময়ও কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, উত্তরাখণ্ডে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়ে থাকে। অন্যদিকে গত অগস্ট এবং সেপ্টেম্বরে প্রবল বৃষ্টিতে তছনছ হয়েছে চামোলির ধারাভিগ্রাম। সেখানে হড়পা বানের কারণে মৃত্যু হয়েছিল ৪০ জনের। সেই ধাক্কা এখনও কাটেনি। তার মাঝেই ফের কেঁপে উঠল উত্তাখণ্ডের মাটি।

প্রসঙ্গত, বিশ্বে ইদানিং ভূমিকম্প (Earthquake) বেড়েই চলেছে। যার ফলে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক বাড়ছে। এর মধ্যেই বেশ কিছু এলাকাতে ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করা হয়েছে নতুন সিসমিক জোনেশন ম্যাপে (Seismic Zoning Map)। সেই ম্যাপ অনুযায়ী হিমালয় সহ পার্বত্য অঞ্চল নিয়ে গঠিত বিস্তীর্ণ এলাকাতে প্রবল ভূমিকম্প হতে পারে।

ভারতের কোন কোন অঞ্চল ভূমিকম্প প্রবণ সেটিও দেখানো হয়েছে এই ম্যাপে। তাতে দেখা গিয়েছে হিমালয়ের (Himalaya) আশেপাশের অঞ্চল তথা দেরাদুন (Dehradun), হরিদ্বার (Haridwar), উত্তরাখণ্ডে (Uttarakhand) ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পৌঁছে যেতে পারে রাজধানী দিল্লিতেও (Delhi)। উত্তর প্রদেশের বেশ কিছু জেলা ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যেই পড়ছে বলেই ম্যাপে দেখানো হয়েছে। এর মধ্যেই কাঁপল উত্তরাখণ্ড।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast