Tuesday, March 3, 2026
HomeScroll২৭ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট! প্রভাব পড়বে ATM পরিষেবাতেও?
Bank Strike

২৭ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট! প্রভাব পড়বে ATM পরিষেবাতেও?

চারদিন টানা বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক

ওয়েব ডেস্ক : পাঁচ দিনের সপ্তাহ চালু করতে হবে। এ নিয়ে মুম্বইয়ে আইবিএ-র সঙ্গে বৈঠক হয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস-এর (United Forum of Bank Unions)। কিন্তু সেই বৈঠক নিষ্ফলা হল। তার পরেই এই সংগঠনের তরফে জানানো হল, আগামী ২৭ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike) হচ্ছেই। ফলে চারদিন টানা বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক (Bank)। প্রভাব পড়তে পারে এটিএম (ATM) পরিষেবাতেও।

সংগঠনের প্রধান দাবি, পাঁচ দিনের সপ্তাহ চালু করতে হবে। ইউনিয়নের তরফে জানানো হয়েছে, ২০১৫ সাল থেকেই ব্যাঙ্কগুলির (Banks) যৌথ সংগঠন পাঁচ দিনের কর্মসপ্তাহ চালুর দাবি জানিয়ে আসছে। সে সময় সরকার আশ্বাস দিয়েছিল, বিষয়টি পরে কার্যকর করা হবে। কিন্তু দীর্ঘ প্রায় ১১ বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এমনকি সাম্প্রতিক দ্বিপাক্ষিক চুক্তিতে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনও অগ্রগতি হয়নি বলে অভিযোগ। সংগঠনের দাবি, কর্মীরা ইতিমধ্যেই সাংগঠনিকভাবে সম্মত হয়েছেন যে, সপ্তাহে একদিন অতিরিক্ত ছুটির বদলে বাকি পাঁচ দিন প্রতিদিন ৪০ মিনিট করে অতিরিক্ত কাজ করবেন।

আরও খবর : ২৩ জানুয়ারি হচ্ছে না JEE Main পরীক্ষা, সুকান্ত মজুমদারের হস্তক্ষেপে পিছল তারিখ

আর এসব নিয়ে গত বুধবার মুম্বইয়ে আইবিএ-র সঙ্গে বৈঠক হয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস-এর (United Forum of Bank Unions) কর্তাদের। কিন্তু তাতে কোনও আশার আলো পাননি তাঁরা। যার ফলে ২৭ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের কথা জানানো হয়েছে ওই সংগঠনের তরফে। জানা যাচ্ছে, অসংগঠীত কর্মীরাও এই ধর্মঘটে সামিল হতে পারে। ফলে এটিএমে টাকা নাও মিলতে পারে।

তবে এর ফলে চারদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। কারণ, ২৩ জানুয়ারি শুক্রবার নেতাজি জয়ন্তী ও সরস্বতী পূজো, ২৪ জানুয়ারি, মাসের শেষ শনিবার, ২৫ জানুয়ারি, রবিবার আর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ফলে রবিবার বাদ দিয়ে বাকি দু’দিন সরকারি ছুটি। মাসের শেষ শনিবার জন্য ব্যাঙ্ক বন্ধ থাকে। আর ২৭ তারিখ ধর্মঘটের কারণে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola Depobos