HomeScrollশিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট! একাদশ-দ্বাদশে কাউন্সেলিং ২৪ মার্চ থেকে
SSC Recruitment

শিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট! একাদশ-দ্বাদশে কাউন্সেলিং ২৪ মার্চ থেকে

মঙ্গলবার কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দিনক্ষণ...

কলকাতা: একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের (SSC Recruitment) কাউন্সেলিং এবং নবম-দশম শ্রেণির নথি যাচাই, ইন্টারভিউ ও লেকচার ডেমনস্ট্রেশনের দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। মঙ্গলবার কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সূচি জানানো হয়েছে।

এসএসসি সূত্রে খবর, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হবে আগামী ২৪ মার্চ থেকে। এই কাউন্সেলিং প্রক্রিয়া চলবে ৮ মে পর্যন্ত। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত থাকতে হবে সল্টলেকের আচার্য সদনে। সেখানে পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ের প্রার্থীদের ডেকে কাউন্সেলিং সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: আজ পঞ্চমদিনে ধর্মতলায় মমতার ধরনা

অন্যদিকে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু হচ্ছে। কমিশন জানিয়েছে, এই শ্রেণির জন্য নথি যাচাই, ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন শুরু হবে ২৩ মার্চ থেকে। এই প্রক্রিয়া চলবে ২৩ মে পর্যন্ত। প্রার্থীদের যোগ্যতা, নথিপত্র এবং বিষয়ভিত্তিক দক্ষতা যাচাইয়ের জন্যই এই ধাপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কমিশন।

এসএসসি আরও জানিয়েছে, নবম-দশম শ্রেণির এই প্রক্রিয়া কমিশনের বিভিন্ন আঞ্চলিক দফতরে সম্পন্ন করা হবে। প্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আঞ্চলিক অফিসগুলিতেই নথি যাচাই ও ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের নির্দিষ্ট দিন ও সময় অনুযায়ী উপস্থিত থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শিক্ষক নিয়োগের এই গুরুত্বপূর্ণ ধাপগুলির সূচি প্রকাশ হওয়ায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। কমিশন জানিয়েছে, নির্ধারিত নিয়ম মেনেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র ও নির্দেশিকা মেনে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News