Friday, March 13, 2026
HomeScrollভোটার তালিকা সংশোধনে বিএলওদের কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee

ভোটার তালিকা সংশোধনে বিএলওদের কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাড়ি বাড়ি যাচাইয়ের উপর জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ভোটার তালিকা সংশোধন ও নাম বাদ যাওয়ার (SIR- Special Intensive Revision) অভিযোগে এবার দলীয় নেতৃত্বকে আরও সক্রিয় হতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের বাস্তবে অস্তিত্ব রয়েছে কি না, তা বাড়ি বাড়ি ঘুরে যাচাই করতে হবে। যদি এমন ভোটারের খোঁজ মেলে, তবে অবিলম্বে তাঁদের ফর্ম ৬ ও অ্যানেক্সার ৪ পূরণ করে সংশ্লিষ্ট ইআরও-দের কাছে জমা দিতে হবে।

একই সঙ্গে যাঁদের ‘আনম্যাপড’ করা হয়েছে, তাঁরা সবাই হিয়ারিং নোটিশ পেয়েছেন কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট ভোটারদের কাছে ২০০২ সালের ভোটার রোলে নাম থাকার প্রমাণ অথবা নির্বাচন কমিশন নির্ধারিত ১১টি নথির যে কোনও একটি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের কাছে এই ১১টি নথি নেই, তাঁদের দ্রুত পার্মানেন্ট এসসি/ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে বলা হয়েছে।

আরও পড়ুন: খাস কলকাতায় কুপিয়ে খুন! নেপথ্যে কারা? দেখুন চাঞ্চল্যকর খবর

যেসব ক্ষেত্রে লজিক্যাল অসংগতি দেখিয়ে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং যাঁরা শুনানির নোটিস পেয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ক ও কাউন্সিলরদের। নেতৃত্বের কড়া বার্তা—অনেক কাউন্সিলর দায়িত্ব পালন করছেন না, শুধু দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। প্রয়োজনে তাঁদের পরিবর্তে ব্লক প্রেসিডেন্ট নিয়োগ করা হবে।

ফর্ম ৬ জমা দেওয়া ভোটারদের প্রতি বিশেষ নজর রাখতে এবং হাসিমুখে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, যাঁরা ফর্ম ৮-এর মাধ্যমে নাম সংশোধন বা বাদ দিতে চাইছেন, তাঁদের বিষয়েও খোঁজখবর রাখতে বলা হয়েছে।

পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের জানাতে বলা হয়েছে—ভবিষ্যতের প্রয়োজনের কথা মাথায় রেখে অন্তত একবার এসে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে। একই সঙ্গে ভোটের সময় অন্য রাজ্য থেকে আসা ভোটারদের উপর কড়া নজরদারি, বাড়ি বাড়ি যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। নেতৃত্বের অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে বহু ভোটারের নামে অবজেকশন দিয়ে নাম বাদ করিয়েছে। সেই কারণে পাল্টা নজরদারি ও সতর্কতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে দলীয় কর্মীদের।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel