Wednesday, March 11, 2026
HomeScrollছিটমহলবাসীদের ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি, বিশেষ ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন
SIR

ছিটমহলবাসীদের ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি, বিশেষ ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন

ছিটমহলবাসীদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি

কলকাতা: ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া (SIR-Special Intensive Revision) চললেও ছিটমহলবাসীদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। অনেকেরই প্রশ্ন, “ফর্ম নেব কীভাবে? নাগরিকত্ব সনদ থাকলেও ভোটার তালিকায় নাম তুলব কীভাবে?”

এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে নির্বাচন কমিশন (ECI)। কমিশনের আশ্বাস, ২০১৫ সালে নাগরিকত্ব সনদ পাওয়া ছিটমহলবাসীদের জন্য আলাদা সমাধানপথ তৈরি করা হচ্ছে। এই শ্রেণির আবেদনকারীদের ‘স্পেশাল কেস’ হিসাবে দেখা হবে।

আরও পড়ুন: আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুচবিহারের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই বুথভিত্তিক কাউন্সেলিং ও হেল্পডেস্ক চালু হয়েছে। সেখানে ছিটমহলবাসীরা তাঁদের নাগরিকত্বের নথি যাচাই করাতে পারবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশও পাবেন।

নির্বাচন দফতরের এক কর্তা বলেন, “২০১৫ সালের নাগরিকত্বপ্রাপ্তদের ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত জটিলতা আছে। তাই তাঁদের জন্য আলাদা নির্দেশিকা তৈরি হচ্ছে।” স্থানীয় বাসিন্দাদের আশা, এবার আর নাগরিকত্ব বা ভোটার তালিকা নিয়ে জটিলতার ফাঁদে পড়তে হবে না—দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মিলবে স্থায়ী ভোটার পরিচয়।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast