Tuesday, March 24, 2026
HomeScrollডিএ কোনও দান বা অনুদান নয়, আইনসিদ্ধ অধিকার, কর্মীদের অভিনন্দন শুভেন্দুর
Suvendu Adikari

ডিএ কোনও দান বা অনুদান নয়, আইনসিদ্ধ অধিকার, কর্মীদের অভিনন্দন শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায় ভুল প্রমাণিত হলেন, বিস্ফোরক শুভেন্দু

কলকাতা: DA মামলা (DA Case) নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। বকেয়া DA-র ২৫ শতাংশ দিয়ে দিতে হবে। ৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে৷ শীর্ষ আদালত জানিয়েছে, DA মৌলিক অধিকার নয়, এটি পরিবর্তনশীল৷ এক্ষেত্রে রাজ্যের আবেদন আংশিক মঞ্জুর করেছে আদালত৷ এই রায়কে রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adikari)। তিনি বলেন, ডিএ কোনও দান বা অনুদান নয়, এটি কর্মচারীদের আইনসিদ্ধ ও ন্যায্য অধিকার। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল প্রমাণিত হলেন।

বকেয়া ডিএ (DA) তথা মহার্ঘ ভাতা নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দিল, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মার্চ মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। শুধু তা নয়, ৬ মার্চের মধ্যে ২৫ শতাংশের প্রথম কিস্তি মেটাতে হবে। শীর্ষ আদালতের এই রায়ের পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্যোশাল মিডিয়ায় রায়কে স্বগাত জানিয়েছেন। তিনি লেখেন, দীর্ঘ প্রতীক্ষার পর, বহু বছরের সংগ্রামের পর অবশেষে রাজ্য সরকারি কর্মচারীরা মহামান্য আদালতের নির্দেশে তাদের ন্যায্য অধিকার অনুযায়ি মহার্ঘ ভাতা পেতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অসংবেদনশীল সরকার দীর্ঘ দিন রাজ্যের সরকারি কর্মচারীদের তাঁদের প্রাপ্য ন্যায্য মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করেছেন। ট্রাইবুনাল থেকে মহামান্য কলকাতা হাইকোর্ট, একের পর এক আইনি লড়াই জেতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোটি কোটি টাকা ধ্বংস করে দেশের তাবড় আইনজীবীদের দাঁড় করিয়েছেন শুধুমাত্র প্রাপ্য মহার্ঘ ভাতা থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত করার উদ্দেশ্যে।

আরও পড়ুন: ডিএ নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

শুভেন্দু অধিকারী বলেন, ‘কর্মচারীরা আন্দোলন করলে পুলিশের লাঠির আঘাত ধেয়ে এসেছে, তবুও ওনারা ধৈর্য ধরে নিজেদের দায়িত্ব পালন করে গিয়েছেন ও দেশের আইনি ব্যবস্থার ওপর ভরসা করে আইনি পথে লড়াই করেছেন। এই জয় রাজ্য সরকারি কর্মচারীদের সম্মিলিত লড়াইয়ের জয়, ন্যায্য অধিকারের জন্য আপোষহীন এই লড়াই কে আমি কুর্ণিশ জানাই। রাষ্ট্রবাদী মনোভাবাপন্ন সহ সকল রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot