Wednesday, March 11, 2026
HomeScrollকলকাতা পুলিশের সাইবার সেল ও এফবিআই-এর যৌথ অভিযানে গ্রেফতার বিদেশি প্রতারণা চক্রের...
Kolkata Police

কলকাতা পুলিশের সাইবার সেল ও এফবিআই-এর যৌথ অভিযানে গ্রেফতার বিদেশি প্রতারণা চক্রের পান্ডা

জানা গিয়েছে, ধৃত ব্যক্তি তিলজলার বাসিন্দা

কলকাতা: আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)-এর সহযোগিতায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ (Kolkata Police Cyber Crime Brunch) গ্রেফতার করেছে এক প্রতারণা চক্রের মূল পান্ডাকে। ধৃতের নাম মহম্মদ আফতাব। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি তিলজলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আফতাব ও তার সহযোগীরা ‘টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস’-এর নামে আমেরিকার নাগরিকদের সঙ্গে যোগাযোগ করত। এরপর বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁদের কম্পিউটার ও মোবাইল ডিভাইসে দূরবর্তী প্রবেশাধিকার (remote access) নিত। ডিভাইসে প্রবেশ পাওয়ার পরই অভিযুক্তরা ভুয়ো সফটওয়্যার ইনস্টল করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করত।

আরও পড়ুন: বিদেশযাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টে ঝাড়খন্ডের স্বাস্থ্য মন্ত্রী, আবেদন খারিজ

এই চক্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। এফবিআই সেই সূত্র ধরে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। যৌথ প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। এরপর কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের ড্রাইভার সেল ও সাইবার সেল যৌথভাবে অভিযান চালিয়ে আফতাবকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন ও বিদেশি নাগরিকদের তথ্যভিত্তিক ডেটা উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মার্কিন নাগরিকদের টার্গেট করে প্রতারণা চালাচ্ছিল। অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না এবং তাদের আন্তর্জাতিক সংযোগ কতদূর পর্যন্ত বিস্তৃত।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast