Sunday, March 1, 2026
HomeScrollফের অনেকটা বাড়ল সোনার দাম! কলকাতায় দাম কত?
Gold-Silver Price

ফের অনেকটা বাড়ল সোনার দাম! কলকাতায় দাম কত?

সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও!

ওয়েব ডেস্ক : ২০২৫ সাল জুড়ে বেড়েছিল সোনা (Gold) ও রুপোর (Silver) দাম। তবে বছরের শেষের দিকে তা কিছুটা কমলেও, ২০২৬ সালে ফের বেড়ে গেল এই দুই মূল্যবান ধাতুর দাম। শুক্রবার ও শনিবার অনেকটা দাম বেড়ে গেল এই দুই ধাতুর। কলকাতায় এই দুই ধাতুর দাম কত বাড়ল জেনে নিন।

শনিবার কলকাতায় ২৪ ক্যারাটের ১০ সোনার দাম (Gold Price) দাম বেড়েছে ১ হাজার ১৫০ টাকা। ২২ ক্যারাটের সোনার দামও বেড়েছে ১ হাজার ১৫০ টাকা। সোনার দামের মতো রুপোর দামও অনেকটা বেড়েছে। প্রতি কেজিতে রুপোর দাম (Silver Price) বেড়েছে ৬ হাজার ৩৫০ টাকা।

আরও খবর : প্রতীকের বাড়ি থেকে ফুটেজ সংগ্রহ পুলিশের, নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান

কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৭৫০ টাকা। ১০ গ্রাম খুচরো পাকা সোনার বারের দাম হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৪৫০ টাকা। ২২ ক্যারাটের প্রতি ১০ গ্রাম হলমার্কযুক্ত গয়না সোনার দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৫৫০ টাকা। প্রতি কেজি রুপো পাওয়া যাচ্ছে ২ লক্ষ ৪৯ হাজার ৩০০ টাকায়।

তবে বাজারে সোনা কিনতে গেলে এই দামে কিনতে পারবেন না সাধারণ মানুষ। কারণ সোনা কিনতে হলে দিতে হবে জিএসটি (GST) ও গয়না তৈরির মজুরি। বর্তমানে সোনার গয়নার ক্ষেত্রে ৩ শতাংশ জিএসটি ধার্য রয়েছে। তবে বিভিন্ন দোকানে মজুরির দাম আলাদা। ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষ এখন সোনা কিনতে গেলে হাতে কিছুটা ছ্যাঁকা লাগতে পারে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola