Sunday, July 12, 2026
HomeScrollওড়িশায় বড় দুর্ঘটনা, যাত্রী নিয়ে মাটিতে আছড়ে পড়ল চাটার্ড বিমান
Odisha Chartered aircraft

ওড়িশায় বড় দুর্ঘটনা, যাত্রী নিয়ে মাটিতে আছড়ে পড়ল চাটার্ড বিমান

গুরুতর আহত পাইলট সহ যাত্রীরা, ঘটনার পর্যবেক্ষণে ওড়িশার মুখ্যমন্ত্রী

ওয়েবডেস্ক-  ওড়িশায় (Odisha) বড়সড় দুর্ঘটনা। ভেঙে পড়ল চাটার্ড বিমান (Chartered aircraft) । যাত্রীদের প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। তবে গুরুতর আহত হয়েছেন পাইলট সহ যাত্রীরা। শনিবার দুপুরে ওড়িশার রাউরকেল্লা বিমানবন্দরের (Rourkela airstrip) কাছে জগদা ব্লকের এই চাটার্ড বিমানটি ভেঙে পড়ে। IndiaOne Air-এর বিমানটি ৯ আসন বিশিষ্ট, সাত জন যাত্রী নিয়ে বিমানট উড়েছিল।

রাউরকেল্লা থেকে ভুবনেশ্বর দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনা ঘটে। রাউরকেল্লার থেকে ১০-১৫ কিলোমিটার দূরে হঠাৎ করেই বিমানটি নীচের নামতে শুরু করে। তার পরেই মাটিতে আছড়ে পড়ে বিমানটি। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল। প্রশাসনের আধিকারিকেরাও ঘটনাস্থলে পৌঁছন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও অতি দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ওড়িশার পর্যটন বিভাগের আধিকারিকদেরও ঘটনাস্থলে আসার কথা রয়েছে। কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। তদন্ত শেষ হলে গোটা ঘটনার কারণ জানিয়ে রিপোর্ট প্রকাশ্যে আনা হবে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গেছে।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “রাউরকেলায় বিমান দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে দুঃখিত। ভগবান জগন্নাথের কৃপায় সকল যাত্রী নিরাপদে আছেন এই খবরটি আশ্বস্ত করে। আমি এই ঘটনায় আহতদের তাৎক্ষণিকভাবে সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

আরও পড়ুন- বৈধ কাগজ ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা, SSB’র হাতে আটক চীনা মহিলা

ভুবনেশ্বর বিমানবন্দরের ডিরেক্টর প্রসন্ন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  আহতদের নাম সুশান্ত কুমার বিসওয়াল, অনিতা সাহু, সুনীল আগরওয়াল এবং সবিতা আগরওয়াল। আহত ক্রু সদস্যদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন নবীন কাডাঙ্গা এবং ক্যাপ্টেন তরুণ শ্রীবাস্তব।

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto