Tuesday, April 21, 2026
Homeভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম অ্যান্ডরসন তেন্ডুলকর ট্রফি

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম অ্যান্ডরসন তেন্ডুলকর ট্রফি

ওয়েবডেস্ক-অপেক্ষা প্রহর শেষ হতে আর বেশি দিন বাকি নেই। এর পরেই শুরু হয়ে যাবে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ (India-England Test series) । টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ও সফলতম পেসার জেমস অ্যান্ডারসনের নাম খোদাই করা হবে ট্রফিতে। দুই দেশের এই দুই প্রাক্তন ক্রিকেটারকে সম্মান জানিয়ে ইংল্যান্ড ও ভারতের টেস্ট সিরিজের নাম এখন থেকে হবে ‘অ্যান্ডরসন- তেন্ডুলকর ট্রফি(Anderson Tendulkar Trophy) ।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সিরিজের নাম বদলাতে আগ্রহী। অতীতে ভারত ও ইংল্য়ান্ডের টেস্ট সিরিজ বিদেশের মাটিতে খেলা হলে তা মনসুর আলি খান পতৌদির নামে পতৌদি ট্রফি এবং ভারতের মাটিতে হলে তা বিসিসিআইয়ের প্রথম সচিব তথা সভাপতির নামে অ্যান্থনি ডি মেলো ট্রফি হিসাবে খ্যাত ছিল।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কিংবা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখনও আনুষ্ঠানিকভাবে কোনও খবর সামনে আনেনি। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, লর্ডসে আগামী বুধবার শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় ক্রিকেট তীর্থে উপস্থিত থেকে ‘অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফি’ উন্মোচন করবেন অ্যান্ডরসন ও তেন্ডুলকর।

আরও পড়ুন- রোনাল্ডোর গোলে জার্মানিকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে পর্তুগাল

গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেন অ্যান্ডারসন। বিদায়ী ম্যাচে চার উইকেট শিকার করে টেস্ট ইতিহাসের সফলতম পেসার থেমে যান ৭০৪ উইকেট নিয়ে। পরে তিনি বোলিং পরামর্শক হিসেবে কাজ করেন ইংল্যান্ডের কোচিং স্টাফে। গত জানুয়ারিতে ল্যাঙ্কাশায়ারের সঙ্গে নতুন চুক্তি করে এখনও তিনি ঘরোয়া ক্রিকেটে দাপিয়ে খেলে চলেছেন তিনি।

অ্যান্ডারসনের চেয়ে ১০ বছরের বড় তেন্ডুলকর ২০০তম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ২০১৩ সালে। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ রান (১৫ হাজার ৯২১), সর্বোচ্চ সেঞ্চুরি (৫১) ছাড়াও অনেক রেকর্ড ভারতীয় কিংবদন্তির।

আগামী ২০ জুন হেডিংলিতে আয়োজিত হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত।  ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’ ট্রফিটির নতুন নামকরণের সঠিক কারণ অজানা হলেও, ইসিবি ও বিসিসিআই উভয় দেশের জন্য এই ট্রফির নাম ভালো হবে।

দেখুন আরও খবর-

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor