Saturday, May 2, 2026
Homeবৃষ্টি চললেও, ফের বাড়বে গরমের দাপট

বৃষ্টি চললেও, ফের বাড়বে গরমের দাপট

ওয়েবডেস্ক- ভ্যাপসা গরম থাকলেও, বৃষ্টি চলবে গোটা রাজ্যজুড়েই। শুক্রবার থেকে বৃষ্টি (Rain) কমবে, সেইসঙ্গে বাড়বে তাপমাত্রা (Heat Wave)। তবে আজও একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর (Weather Department) সূত্রে খবর, আজ থেকে হালকা- মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Gusty wind) বইবে।

শনিবার থেকে ফের পরের ৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আজও দুই জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। তার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর, এই দুই জেলার কিছু অংশে তাপপ্রবাহ মতো পরিস্থিতি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভ্যাপসা গরম চলবে।

আরও পড়ুন- ধেয়ে আসছে প্রবল ঝড়, সঙ্গে ভারী বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা?

এদিকে বর্ষা কবে প্রবেশ করবে?

নির্দিষ্ট সময়ের বেশ কিছু আগে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম গরম দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এক জায়গায় আটকে আছে। আনুষ্ঠানিকভাবে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন করার কথা ১৫ জুন। ফলে বর্ষা আসতে এখনও আট থেকে ৯ দিন দেরি আছে। উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশের দিন জুনের ৮ তারিখ, তবে বর্ষা ঢুকে গিয়েছে ৯ থেকে ১০ দিন আগে, অর্থাৎ ২৯ মে বর্ষা প্রবেশ করেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দেশের পশ্চিম প্রান্তের আরব সাগর ও পূর্ব প্রান্তের বঙ্গোপসাগর তৈরি হওয়া শক্তিশালী সিস্টেমের কারণে বর্ষা প্রবেশ তাড়াতাড়ি হয়েছে। কেরলেও বর্ষা প্রবেশ করেছিল ২৪ মে। তবে এখন থমকে মৌসুমী বায়ু।

নতুন করে বঙ্গোপসাগরে কোনও সিস্টেম তৈরি না-হলে মৌসুমি বাতাসের পক্ষে দক্ষিণবঙ্গে প্রবেশ করা সম্ভব নয়। ১০ জুন নাগাদ বঙ্গোপসাগরে নতুন করে একটি সিস্টেম হওয়ার সম্ভাবনা আছে, ফলে তার হাত ধরে বঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188