Sunday, March 15, 2026
HomeScrollকসবাকাণ্ডের তদন্তের দায়িত্ব থেকে 'লাথি মারা' এসআইকে সরাল লালবাজার

কসবাকাণ্ডের তদন্তের দায়িত্ব থেকে ‘লাথি মারা’ এসআইকে সরাল লালবাজার

কলকাতা: কসবা কাণ্ডের তদন্তে ‘লাথি মারা’ SI রিটন দাস (Ritan Das)। পুলিশের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ চাকরিহারারা। তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। শুক্রবার জানা গেল, চাকরিহারা প্রার্থীকে লাথি মারার ঘটনায় অভিযুক্ত এসআই-কে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দিল লালবাজার। দায়িত্ব পেয়েছেন অন্য এক এসআই। লালবাজার সূত্রে খবর, কসবার ঘটনার তদন্ত করবেন সঞ্জয় সিংহ।

হারানো চাকরি ফিরে পেতে বুধবার রাজ্যজুড়ে ডিআই অফিস অভিযানে নেমেছিল যোগ্য চাকরিহারারা। কসবায় ডিআই অফিস (Kasba DI Office) অভিযান ঘিরে পুলিশ ও চাকরিহারাদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। অভিযোগ, ডিআই না থাকায় তালাবন্ধ ছিল দফতর। চাকরিহারাদের কেউ কেউ নাকি সেই তালা ভেঙে দফতরে ঢোকার চেষ্টা করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ চাকরিহারাদের উপর লাঠিচার্জ করে। এক জনকে লাথিও মারা হয়েছে। ফলে সে দিন পুলিশের ভূমিকা নানা মহলে সমালোচনার মুখে পড়েছিল। প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কসবা থানার এসআই রিটন দাস এক চাকরিহারাকে লাথি মারেছেন (ভিডিওর সত্যতা যাচাই করেনিকলকাতা টিভি অনলাইন)। চাকরির দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশের এই ধরনের প্রতিরোধ, নিয়ে প্রশ্ন ওঠেছে। সেই ঘটনার পরপরই উল্টে ডিআই নিজে একটি অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, বিনা প্ররোচনায় পুলিশের উপর হামলা হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ‘হালকা বলপ্রয়োগ’ করতে হয়েছে। যা হয়েছে সেটা কাম্য নয়।

আরও পড়ুন:চাকরি বাঁচাতে রাস্তায় চাকরিহারারা, মিছিল পৌঁছল এসএসসি ভবনে

কসবার ঘটনার পর ডিআই নিজে একটি অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে যে এফআইআর হয়েছিল, লালবাজার সূত্রে খবর, সেই মামলার তদন্তের ভার দেওয়া হয়েছে রিটনকে। সেই খবর প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় ওঠে। ঘটনায় ক্ষুব্ধ হন চাকরিহারার। বিতর্কের মধ্যেই রিটন দাসকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। লালবাজার সূত্রে দাবি, বুধবার কসবার ডিআই অফিসের সামনে যখন চাকরিহারাদের বিক্ষোভ চলছিল, তখন দায়িত্বে ছিলেন এসআই রিটন। কর্তব্যরত অবস্থায় থাকায় তাঁকেই এই তদন্তের আইও (IO Kasba Case Changed) হিসাবে নিয়োগ করা হয়েছিল। পরে তা বদলানো হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে এসআই সঞ্জয়কে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot