Wednesday, March 4, 2026
HomeScrollফের লকডাউন! চীনা ভাইরাস নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

ফের লকডাউন! চীনা ভাইরাস নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ফের কি ফিরে আসছে করোনার (corona) সময়ের সেই বীভৎস দিনগুলি! নয়া বছর পড়তে না পড়তেই দেখা দিয়েছে এইচএমপিভি ভাইরাস (HMPV virus) । যা সেই করোনার মতো চীনে (China) শুরু হলেও এই ভাইরাস সাত সমুদ্র তেরো নদী পার করে ভারতে এসে উপস্থিত হয়েছে।

বেঙ্গালুরুর (Bengaluru) দুই শিশুর পাশাপাশি আহমেদাবাদের এক শিশু এবং মুম্বই থেকে কলকাতা আসা এক শিশুরও এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর পরে তামিলনাড়ুতেও (Tamilnadu) এই ভাইরাসে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্রে আরও দুই শিশুর শরীরে নতুন ভাইরাসের সংক্রমণের খবর মিলেছে। ফলে ‘আতঙ্কের খাতা’ খুলেছে ভারত।

চীন অবশ্য দাবি করেছে, এটি একটি শীতকালীন ইনফ্লয়েঞ্জা ছাড়া আর কিছুই না। কিন্তু ‘প্যানিক’ করতে অভ্যস্থ সাধারণ মানুষের মনে ফের একটাই প্রশ্ন ফের কি লকডাউন হবে? এবার সেই সমস্ত ভয় দূর করতে কড়া অথচ স্পষ্ট বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: ইন্টারপোলের সঙ্গে কাজ করবে রাজ্য পুলিশ, উদ্বোধন হল ‘ভারতপোল’ পোর্টাল

গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রীর সরাসরি বক্তব্য, হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে আপাতত চিন্তার কোনও কারণ নেই। একই সঙ্গে ‘প্রাইভেট চক্র’ নিয়ে সকলকে সতর্ক করলেন তিনি। বেসরকারি হাসপাতালগুলি আকাশছোঁয়া বিলকে পরোক্ষভাবে কটাক্ষ করেছেন তিনি।

গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে হাওড়ার ডুমুরজলাতে নামেন মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নয়া এই চীনা ভাইরাস নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিন্তার কারণ হলে আমরা জানাব। প্রশাসনের এই ভাইরাস সংক্রমণের দিকে নজর রয়েছে বলে জানিয়ে দেন তিনি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেন্দ্রের তরফেও ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবারই এই ভাইরাস নিয়ে সব রাজ্যের সঙ্গে বৈঠক করেছে কেন্দ্র। সাধারণত শীতকালে শ্বাসজনিত অসুস্থতা বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকে বলেও বৈঠকে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80