Saturday, March 28, 2026
HomeScrollযুবভারতী কাণ্ডে গ্রেফতার আরও এক, সকালেই মাঠ পরিদর্শনে SIT কমিটি
Yuva Bharati Stadium Vandalism Case

যুবভারতী কাণ্ডে গ্রেফতার আরও এক, সকালেই মাঠ পরিদর্শনে SIT কমিটি

যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় তদন্তে SIT, মাঠ ঘুরে দেখলেন জাভেদ শামিমরা

কলকাতা: মেসির কলকাতা (Messi in kolkata) সফর সম্পূর্ণভাবে লন্ডভন্ড হয়ে যায়।তাণ্ডবের কারণ চড়া দামে টিকিট কেটে এসেও মেসিকে দেখতে না-পাওয়া! ২০ মিনিট মাঠে ছিলেন মেসি, সুয়ারেজ়, ডি’পলেরা। ১৩ ডিসেম্বর যুবভারতীতে (Yuva Bharati Stadium Vandalism Case) যে ঘটনা ঘটেছে, তা শুধু লজ্জাজনকই নয়, নজিরবিহীনও।যুবভারতী স্টেডিয়ামে ফুটবলার মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় তদন্ত শুরু করল চার সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। মঙ্গলবারই রাজ্য পুলিশের চার কর্তাকে নিয়ে এই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। টিমে আছেন পীযূষ পান্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার, মুরলিধর শর্মা। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) (SIT Investigation Yubabharati Case) বুধবার সকালে যুবভারতীতে যায়। বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে যুবভারতীতে যান তাঁরা। ভাঙচুরের ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতের নাম রূপক মণ্ডল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়।

১৩ ডিসেম্বর যুবভারতীতে যে ঘটনা ঘটেছে, তা কলকাতাবাসীর কাছে লজ্জাজনক। বিশ্বের কাছে শহরবাসীর মাথা হেট হয়ে গিয়েছে। সেই ঘটনায় মঙ্গলবারই বেনজির পদক্ষেপ করেছে সরকার। ডিজিপি রাজীব কুমার, বিধাননগরের সিপি মুকেশ কুমার, ক্রীড়াসচিব রাজেশ সিনহাকে শো-কজ করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসি অনীশ সরকারকে। যুবভারতী ক্রীড়াঙ্গনের CEO দেবকুমার নন্দনকে মিসম্যানেজমেন্টের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।যুবভারতীকাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের পদত্যাগ করে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়। যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় বিধানগর দক্ষিণ থানার তরফে রবিবারই গ্রেফতার করা হয়েছিল পাঁচজজনকে। এবারে সেই সংখ্যা বেড়ে আরও এক, অর্থাৎ ছয় হল। বুধবার এই ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ২৬-এ ইডেনে টি২০ বিশ্বকাপের ম‍্যাচ, যুবভারতী থেকে কী শিক্ষা? কী বললেন মনোজ ভর্মা

পুলিশ জানিয়েছিল, ধৃতদের প্রত্যেককেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়। সকালে যুবভারতীকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে পৌঁছয় SIT কমিটি। আজ সকাল পৌনে দশটা নাগাদ যুবভারতী স্টেডিয়ামে IPS পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার, মুরলীধররা পৌঁছন। তার পরে স্টেডিয়াম লাগোয়া বিধাননগর কমিশনারেটের অফিসে যায় তারা। কিছু ক্ষণ সেখানে থাকার পর বেরিয়ে যায় তদন্তকারী দল।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto