Monday, April 13, 2026
HomeScrollবোমাতঙ্কের তল্লাশি, তবু অকেজো অধিকাংশ সিসিটিভি! বহরমপুর আদালতে নিরাপত্তা ঘাটতি নিয়ে সরব...
Behrampore

বোমাতঙ্কের তল্লাশি, তবু অকেজো অধিকাংশ সিসিটিভি! বহরমপুর আদালতে নিরাপত্তা ঘাটতি নিয়ে সরব আইনজীবীরা

অধিকাংশ সিসিটিভি ক্যামেরা অকেজো বলে অভিযোগ উঠেছে

বহরমপুর: পরপর দু’দিন ধরে বহরমপুর (Behrampore) আদালত চত্বরে বোমা রাখা রয়েছে—এমন আতঙ্কে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। কিন্তু সেই আদালতেরই অধিকাংশ সিসিটিভি ক্যামেরা অকেজো বলে অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে। আইনজীবীদের দাবি, এই পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে শুরু করে আদালতের কর্মী-আইনজীবী—সবার মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে (Bomb Threat)।

বার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানিয়েছেন, আদালত চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা জরুরি। বিশেষ করে আদালতের ফাঁকা মাঠে বাইরে থেকে চারচাকা গাড়ি এনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। অনেক সময় শহরে বাজার করে সেই গাড়ি নিয়ে চলে যান মালিকরা।

আরও পড়ুন: ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গে মাটি!

আদালতে ঢোকার মূল গেটে একজন সিভিক পুলিশ থাকলেও তা যথেষ্ট নয় বলেই মত আইনজীবীদের। এছাড়া আদালতের পিছনের একটি গেট দিয়ে মোটরবাইক নিয়ে সাধারণ মানুষের যাতায়াত চলে, সেখানে কোনও পুলিশি নজরদারি নেই বলেও অভিযোগ।

এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নিরাপত্তা আরও কড়া করা উচিত বলে দাবি জানিয়েছে বহরমপুর বার অ্যাসোসিয়েশন। বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যে বৈঠকও হয়েছে। সমস্ত অভিযোগ জেলা জজকে জানানো হচ্ছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবীরা.

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/