Tuesday, March 31, 2026
HomeScrollবালিগঞ্জে প্রার্থী নিশা চ্যাটার্জিকে বাতিল করলেন হুমায়ুন কবীর, কারণ কী? নতুন...
Humayun Kabir

বালিগঞ্জে প্রার্থী নিশা চ্যাটার্জিকে বাতিল করলেন হুমায়ুন কবীর, কারণ কী? নতুন প্রার্থী কে?

নিশার বদলে মুসলিম প্রার্থী দিচ্ছেন হুমায়ুন কবীর!

বেলডাঙ্গা: বালিগঞ্জের (Ballygunge) নতুন দলের প্রার্থী নিশা চ্যাটার্জিকে (Nisha Chatterjee) বাতিল করলেন হুমায়ুন কবীর। নিশা চ্যাটার্জির পরিবর্তে বালিগঞ্জে অন্য প্রার্থী দেওয়া হবে বলে জানাচ্ছেন হুমায়ুন (Humayun Kabir) । গতকাল বেলডাঙ্গায় জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণা করেন হুমায়ুন। ওই মঞ্চে ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বালিগঞ্জে নিশা চ্যাটার্জির নামও ঘোষণা করেন হুমায়ুন। কিন্তু নিশা চ্যাটার্জির বিভিন্ন ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট হতে শুরু করে। বেলাগাম জীবন যাপন নিশা চ্যাটার্জির বলে ফেসবুকে পোস্ট করেন অনেকেই। বিষয়টি জানতে পেরে নিশা চ্যাটার্জিকে দল থেকে সরানো হলো বলে জানাচ্ছেন হুমায়ুন কবীর।

নতুন দলের নাম ঘোষণা করেই ২০২৬ বিধানসভা নির্বাচনের ১০ প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বালিগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছিল নিশাকে। তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পার হতে না হতেই প্রার্থী বদল। জানা গেল, বালিগঞ্জ থেকে লড়বেন না নিশা। জনতা উন্নয়ন দলের পার্টির সুপ্রিমো বালিগঞ্জ থেকে লড়াই করবেন মুসলিম প্রার্থী। আগামী সাত দিনের মধ্যেই নাম ঘোষণা করবেন তিনি বলে জানা গেছে।

আরও পড়ুন-  বৈতালিক-উপাসনায় সূচনা পৌষমেলার

উল্লেখ্য, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর পূর্ব ঘোষণা মতোই একটি নতুন দল গঠন করেছেন। পূর্ব ঘোষণা ২২ ডিসেম্বর বেলডাঙায় তিনি নতুন দলের নাম ঘোষণা করেছেন। এই দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’। হুমায়ুন জানিয়েছেন, নতুন দলের নামে কংগ্রেস কিংবা তৃণমূল কোনও শব্দ রাখতে চান না তিনি। দলের ইস্তেহার প্রকাশ করেছেন তিনি। দলের পতাকার রং হলুদ, সবুজ, সাদা।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot