Tuesday, March 3, 2026
HomeScrollআগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়ার, দেখে নিন

আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়ার, দেখে নিন

কলকাতা: নতুন বছরের শুরুতেই নিম্নমুখী তাপমাত্রা। বইছে উত্তরের হাওয়া। শীতে (West Bengal Winter) জবুথবু রাজ্যবাসী। এক কথায় চেটেপুটে শীতের আমেজ উপভোগ করছে বঙ্গবাসী। এর মধ্যেই বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস দিল হাওয়া অফিস। তবে তার আগে পারদ চড়বে রাজ্যে। কমবে শীত। তবে আগামী সপ্তাহ থেকে ফের নামবে পারদ।

আলিপুর আবহাওয়ার দফতরের পূর্বাভাস, ঝঞ্ঝার প্রভাবেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় বৃষ্টি হবে না। যে ধারা অব্যাহত থাকবে আগামিদিনেও। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামী ২ দিন তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আপাতত খুব একটা না কমলেও কয়েকদিন পর আবহাওয়া খানিকটা উষ্ণ হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের

উত্তরবঙ্গের শীতল আবহাওয়ার মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৭ জানুয়ারি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। তাছাড়া জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে এই বৃষ্টি সাময়িক হওয়ায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ফলে শীতের প্রকোপ বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের কোনও জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।

অন্য খবর দেখুন 

https://youtu.be/tClc9Og4Dg4?si=C84wp-u07akSUl-k

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola Depobos